১৯৯২ সালের সবচেয়ে ভয়াবহ 'স্ক্যাম'-এর পর্দাফাঁসের ঘটনা এবার প্রকাশ্যে ! আসছে 'বিগ বুল'

এদেশ বহুকাল ধরে দেখে এসেছে একের পর এক দুর্নীতি। বহু স দুর্নীতি ও তছরুপের ঘটনায় এদেশে আজও জর্জরিত। তবে দুর্নীতির ইতিহাস এদেশে বহু ব্য়ক্তিত্বরই পর্দাফাঁস করেছে। এমনই এক দুর্নীতি ছিল১৯৯২ সালের 'সিকিউরিটি স্ক্যাম'। আর সেই ঘটনাই এবার পর্দায় তুলে ধরছে 'বিগবুল'।

১৯৯২ সালের সবচেয়ে ভয়াবহ স্ক্যাম এর পর্দাফাঁস! আসছে বিগ বুল

অভিষেক বচ্চন অভিনীত ও অজয় দেবগন প্রযোজিত এই ছবি ৯০ এর দশকের এক অজানা চিত্র তুলে ধরতে চলেছে বলে দাবি নির্মাতাদের। ছবিটি ২০২০ সালেই মুক্তি পেতে চলেছে। ছবির ট্যাগলাইন বলছে, এই ছবি এমন একজন ব্যক্তিত্বর গল্প বলছে, যিনি নিজের স্বপ্ন বিক্রি করে দিতে চেয়েছিলেন ভারতের কাছে। ছবির ফার্স্ট পোস্টার মুক্তি পেল আজ।

প্রসঙ্গত, ১৯৯২ সালে মুম্বইয়ে হরশদ মেহতা নামে এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির উত্থান হয়। আর সেই ব্যক্তিকে দালাল স্ট্রিট 'বিগবুল ' নামে চিনত। এই হরশদ মেহতার ঘটনা ঘিরে আসছে অভিষেক বচ্চন অভিনীত ছবি 'বিগবুল'। 'বিগবুল' ছাড়াও ২০২০ সালে বব বিশ্বের চরিত্রে 'কাহানি' সিরিজের পরবর্তী ছবিতে দেখা যাবে অভিষেককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+