Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নীতিভার মতো 'পুত্রবধূ' চায় না বিগ বস চ্যাম্পিয়ন মনবীরের পরিবার!

মনবীরের স্ত্রী হওয়ার উপযুক্ত যেমন মেয়ে পরিবারের তরফে খোঁজা হচ্ছে, নীতিভা মোটেই তেমনটা নন। মনবীরের পরিবার এমনটাই জানাচ্ছে।

দর্শকদের মন জয় করে বিগ বস ১০-এর চ্যাম্পিয়ন তো হয়ে গিয়েছেন মনবীর গুর্জর, কিন্তু সহ প্রতিযোগী নীতিভা কউলের সঙ্গে যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বেশ কসরত করতে হবে মনবীরকে।

বিগ বসের বাড়িতে মায়ের মৃত্যুর ঘটনার জেরে মনু পাঞ্জাবী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই মনবীরের সঙ্গে নীতিভার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর এই ঘনিষ্ঠতায় আপত্তি মনবীরের পরিবারের।

নীতিভার মতো 'পুত্রবধূ' চায় না বিগ বস চ্যাম্পিয়ন মনবীরের পরিবার!

একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে মনবীরের জামাইবাবু বলেন, মনবীরের স্ত্রী হওয়ার উপযুক্ত যেমন মেয়ে পরিবারের তরফে খোঁজা হচ্ছে, নীতিভা মোটেই তেমনটা নন। মনবীরের বৌদির কথায়, "মনবীরের স্ত্রী ঘরোয়া হবে, সাধারণ হবে, যার চিন্তাভাবনা মনবীরের চিন্তাভাবনার সঙ্গে মিসবে এবং যে বাড়ির বড়দের সম্মান করবে। আমরা মোটেই নীতিভার মতো কাউকে মনবীরের স্ত্রী হিসাবে চাই না। ওর মধ্যো ঘরোয়া কোনও বিষয়ই নেই।"

মনবীরের ভাই অনুপের কথায়, "মনবীর নীতিভার বন্ধুত্ব নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু পরিবারের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে আমার মনে হয় না নীতিভা মনবীরের জন্য সঠিক পছন্দ হবে। কিন্তু সবার চিন্তাধারা আলাদা, এখনই বলা যাবে না।"

দুজনে বরাবরই বলে এসেছেন তারা ভাল বন্ধু। তাদের মধ্যে ভাললাগা তৈরি হয়েছে কি না সেবিষয়ে এখনও কেউ মুখ খোলেননি। সম্প্রতি মনবীরের জয় সেলিব্রেট করতে নীতিভা, লোপামুদ্রা রাউত এবং আকাঙ্খা ডে আউট করেন। তার ভিডিও ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+