'বিগ বস' পুরোটাই স্ক্রিপ্টেড, দাবি এই প্রাক্তন বিগ বস প্রতিযোগীরই
বিগ বসের ঘরে অংশ নেওয়া প্রতিযোগীদের অনেকেই নানা সময়ে দাবি করেছেন বিগ বসের ঘরে যে সমস্ত কাণ্ডকারখানা হয়, তার পুরোটাই পূর্ব পরিকল্পিত। এবারও এর প্রাক্তন প্রতিযোগী একই দাবি করেছেন।
স্ক্রিপ্টেড। একেবারে জন্মলগ্ন থেকেই টিভি রিয়েলিটি শো বিগ বস-এর গা এই অভিযোগ সেঁটে রয়েছে। ২০০৬ সালে পথ চলা শুরু করা এই শো নিয়ে প্রায় প্রতিবারই একই অভিযোগ তোলেন কেউ না কেউ।
বিগ বসের ঘরে অংশ নেওয়া প্রতিযোগীদের অনেকেই নানা সময়ে দাবি করেছেন বিগ বসের ঘরে যে সমস্ত কাণ্ডকারখানা হয়, যেভাবে প্রতিযোগীদের আগমন ও প্রস্থান হয়, এমনকী বিজয়ীকে যেভাবে বেছে নেওয়া হয়, তার পুরোটাই পূর্ব পরিকল্পিত।

সম্প্রতি বিগ বসের এক প্রাক্তন প্রতিযোগী তথা সুপারমডেল ডায়ন্ড্রা সোরেসও এই একই দাবি করেছেন। তিনি বিগ বসের অষ্টম মরশুমে প্রতিযোগী ছিলেন। তিনি বিগ বসের ঘরে ওমজি স্বামী ও বাকীদের কাণ্ডকারখানা দেখে ভক্তদের উদ্দেশ্য করে বলেছেন, নিজেদের সময় ও টাকা অপচয় বন্ধ করুন।
তাঁর কথায়, ভক্তরা প্রতিযোগী বিশেষে নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, ভোট করে পয়সা নষ্ট করছেন। আর ওদিকে সব ভিতরে ভিতরে ঠিক হয়ে গিয়েছে। লোকদেখানো ঝগড়া হচ্ছে। এসবের মধ্যে না ঢুকে শো উপভোগ করুন।
ডায়ন্ড্রা আর এক বিগ বস প্রতিযোগী ঊর্বশী ঢোলাকিয়ার একটি টুইটকে রিটুইট করেছেন। তাতে ঊর্বশী লিখেছেন, বিগ বস টেলিভিশনের সবচেয়ে বিরক্তিকর শো। আগে এর একটা মান ছিল, এখন এটা মজার উপাদান হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications