বিগ বস ৯ গ্র্যান্ড ফিনালে : কে হবে চ্যাম্পিয়ন? প্রাক্তন প্রতিযোগীদের ভবিষ্যদ্বাণী কী বলছে?

অপেক্ষার অবসানের সময় হয়ে এসেছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জানা হবে রোসেল রাও, প্রিন্স নরুলা, ঋষভ সিনহা এবং মন্দনা করিমির মধ্যে কে হবেন বিগ বস ৯-এর চ্যাম্পিয়ন। প্রতিযোগীরা কোমর বেঁধে তৈরি।

সলমন খানের সঞ্চালনা এবং টেলিভিশন তারকা ও প্রতিযোগীদের গ্র্যান্ড পারফরম্যান্স দিয়েই আজ রাতে অনুষ্ঠিত হবে টান টান উত্তেজনার গ্র্যান্ড ফিনালে। কে হবেন বিগ বস চ্যাম্পিয়ন ৯-এর বিজয়ী তা নিয়ে উন্মদনা তুঙ্গে।

তার আগে আসুন দেখে নেওয়া যাক বিগ বস ৯-এর এভিক্ট হওয়া প্রতিযোগীরা কী বলছেন, কে হবে বিজয়ী।

সুযশ রাই

সুযশ রাই

কিশ্বর প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়েছে। তাই প্রিন্স। প্রথম থেকেই শক্তিশালী প্রতিযোগী হিসাবে সামনে এসেছে প্রিন্স। বিশেষ করে যখন ইমাম সিদ্দিকি অতিথি হিসাবে এসেছিলেন এবং প্রিন্স যেভাবে সেখানে নিজের বক্তব্য তুলে ধরেছে তা সত্যিই অনবদ্য।

রসেল জিতবে না এটা নিশ্চিত। প্রতিযোগীতা প্রিন্স ও মন্দনারা মধ্যে প্রিন্সের যদি ৫১ শতাংশ জেতার সুযোগ থাকে তাহলে মন্দনা ৪৯ শতাংশ। আমার মন তো তাই বলছে। আবার ঋষভকেও নির্মাতারা বিজয়ী করতে পারে যেহেতু বিগ বস ইতিবাসে এখনও পর্যন্ত কোনও ওয়াইল্ড কার্ড জেতেনি।

কিশ্বর মার্চেন্ট

কিশ্বর মার্চেন্ট

প্রিন্স। কারণ বিগ বসের বাড়িতে প্রিন্সই খাঁটি মানুষ। আমি মানছি ও অনেক ভুল করেছে। কিন্তু আমি জানি ও যদি আমাকে বোন মেনে থাকে তাহলে বাইরে বেরনোর পরও সেই সম্পর্কটা পালন করবে। বাকিরা সবাই ধান্দাবাজ। সবাই খেলা খেলছে। তবে নিশ্চিতভাবে প্রিন্সের প্রতিযোগিতা মন্দনার সঙ্গেই। যদিও মানুষে ওকে খুব একটা পছন্দ করে না, তবে ও জানে সবার নজর নিজের দিকে কী করে ঘোরাতে হয়।

জিজেল ঠকরাল

জিজেল ঠকরাল

মন্দনাই জিতবে। কারোর সঙ্গে বন্ধুত্ব না করা, একা খেলার নিজেরে বাকিদের টার্গেট হিসাবে তুলে ধরার ওর স্ট্র্যাটেজিটা খুব কাজ করেছে, যদিও আমি চাই ঋষভ জিতুক। ও সত্যিকারের একজন এন্টারটেনার এবং মানুষ হিসাবে ভদ্র। ও কারের সঙ্গে জোর করে ঝগড়া করে না। আর তাছাড়া একজন ওয়াইল্ড কার্ডেরই এবার জেতা উচিত।

বিকাশ ভল্লা

বিকাশ ভল্লা

মন্দনা। সম্ভবত মন্দনা একমাত্র মেয়ে যার একক ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিত্ব খুব দঢ়ভাবে সামনে এসেছে। ও যেভাবে খেলেছে, বিগ বসটা আসলে সেভাবেই খেলা উচিত। প্রথম থেকেই ও খুব স্পষ্ট ছিল যে এখানে বন্ধু বানাতে নয়, খেলা খেলতে এসেছে ও। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ও কখনও খেলার জন্য নিজের স্বরূপ, মতামত, সম্পর্ক- সময় বা পরিস্থিতির সঙ্গে বদলায়নি। ওকে ভাঙা কঠিন।

অঙ্কিত গেরা

অঙ্কিত গেরা

মন্দনা। কারণ প্রথম দিন থেকেই ও একজন শক্তিশালী বিরোধী হিসাবে সামনে এসেছে। অন্যরা কিছু বলার আগে, স্থান, কাল, পাত্র, গেম ইকুয়েশন ভেবে নিত। কিন্তু মন্দনা সেসবের তোয়াক্কা করে না। নিজের অধিকারের জন্য ও যে কোনও সময় সে কোনও পরিস্থিতিতে আওয়াজ তোলে। তাছাড়া ওকে দেখতেও খুব সুন্দর। আর আমার মনে হয় একজন সুন্দরী জিতলে ভাল হবে।

রিমি সেন

রিমি সেন

মন্দনা। কারণ ও প্রথমে যেভাবে শুরু করেছিল, এখনওই ঠিক তেমনই আছে। ও প্রথম থেকে এখনও পর্যন্ত একইভাবে সুসংগত রয়েছে।

দিগাঙ্গনা সূর্যবংশী

দিগাঙ্গনা সূর্যবংশী

মন্দনা, কারণ ও প্রথম থেকে ও যা বলে এসেছিল তাতে এখনও দৃঢ় রয়েছে।

যুবিকা চৌধুরি

যুবিকা চৌধুরি

প্রিন্স, কারণ ওর প্রচুর ফ্যান রয়েছে এবং ওরা ওকে খুব ভালবাসে।

নোরা ফতেহি

নোরা ফতেহি

প্রিন্স, গোটা সিজনজুড়ে প্রিন্স একজন কঠিন প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে এসেছে। ও নিজের বক্তব্যে অনড় থেকেছে। সমস্ত টাস্ক ভাল করে খেলেছে। বিনোদনের রসদও জুগিয়েছে।

অমন বর্মা

অমন বর্মা

আমি সবসময় চেয়েছিলান মন্দনা, রোসেল এবং কিশ্বরের মধ্যে কেউ একজন জিতুক। কিশ্বর আউট হয়ে গিয়েছে। আমার মনে হয় রোসেল লম্বা দৌড়ের ঘোড়া। কিত মাঝে শো থেকে বেরিয়ে যাওয়ার পর একা নিজেকে যেভাবে সামছিল রোসেল তা আমার খুব ভাল লেগেছিল।

প্রিয়া মালিক

প্রিয়া মালিক

আমি প্রথম দিন থেকেই বলছি আমি বিজয়ী না হলে আমার মনে হয় ঋষভের জেতা উচিত। কারণ ও একজন এন্টারটেনার, একজন ভদ্র মানুষ, সবার কথা শুনেছে কিন্তু নিজের বুদ্ধি দিয়ে কাজ করেছে। ও জিতলে আমার সবচেয়ে ভাল লাগবে। তবে ভোটের নিরিখে কী হবে জানিনা। তবে বাকি তিনজনের বিজয়ী হওয়ার যোগ্যতা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+