বিগ বস ৯ ডবল ধামাকা : সলমনের সঙ্গে সঞ্চালনায় অক্ষয় কুমারও!
বিগ বস ৯ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা চরমে পৌঁছে গিয়েছে। তবে সম্প্রতি এই অনুষ্ঠানটি সম্পর্কে যে খবর সামনে এসেছে তাতে উন্মাদনা দ্বিগুন যে হবেই সে নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ এবারের অনুষ্ঠানের ট্যাগ লাইন "ডবল ট্রাবল"।
গত বেশ কয়েক বছর ধরে বিগ বস-এর বাগডোর সামলাচ্ছেন সলমন খান। এবার সেই দায়িত্ব সামলাতে সলমনের সঙ্গে যোগ দিচ্ছেন খিলাড়ি কুমারও। আজ্ঞে হ্যাঁ, এবছর সলমনের সঙ্গে অক্ষয় কুমারও যুগ্মভাবে সঞ্চালনা করবেন অনুষ্ঠানটি। তার মানে বুঝতেই পারছেন প্রতিযোগীদের সমস্যা দ্বিগুন হওয়ার পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনও হবে দ্বিগুন।

তবে এক্ষেত্রে একটাই দুঃখের খবর হল অক্ষয় মাত্র ১টি পর্বও সলমনের সঙ্গে সঞ্চালনা করবেন। আসলে বিষয়টা হল নিজের ছবি সিং ইজ ব্লিং ছবির প্রচারের জন্য এই বিতর্কিত রিয়্যালিটি শো-এ প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন অক্ষয়। আর সেই প্রচারের অঙ্গ হিসাবেই একটি গোটা পর্ব সলমনের সঙ্গে সঞ্চালনা করবেন অক্ষয়।
অক্ষয় ছাড়াও রণবীর সিংও একইভাবে সলমনের সঙ্গে একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলে শোনা যাচ্ছে। রণবীর আসবেন নিজের ছবি বাজিরাও মস্তানি-র প্রচারের জন্য।
এখনও পর্যন্ত যে সময়সূচী ঠিক হয়েছে তা অনুযায়ী, আগামী ১১ অক্টোবর থেকে সম্প্রচার শুরু হবে বিগ বস ৯-এর। যদিও প্রতি বছরের মতো এবছরও প্রতিযোগীদের নাম নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে যদিও বেশ কিছু তারকার নাম প্রতিযোগী হিসাবে ঘোরাফেরা করছে।












Click it and Unblock the Notifications