আজ বিগ বস ১১ মাতাতে আসছেন কোন কোন প্রতিযোগী, জেনে নিন একনজরে

কারা আসছেন এবছরের বিগ বসের শো মাতাতে। তা নিয়ে আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই বেশ কয়েকজন প্রতিযোগীর নাম লামনে এসেছে যারা এবছর বিগ বসে আসছেন। একনজরে জেনে নেওয়া যাক প্রতিযোগীদের নাম।

বিগ বস সিজন ১১ শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। এবছরও সঞ্চালকের ভূমিকায় থাকছেন সুপারস্টার সলমন খান। সবমিলিয়ে আগ্রহের কোনও খামতি নেই। কারা আসছেন এবছরের বিগ বসের শো মাতাতে। তা নিয়ে আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই বেশ কয়েকজন প্রতিযোগীর নাম লামনে এসেছে যারা এবছর বিগ বসে আসছেন। একনজরে জেনে নেওয়া যাক প্রতিযোগীদের নাম।

হিনা খান

হিনা খান

অভিনেত্রী হিনা খানকে টেলিভিশনের জগতে প্রায় সকলেই চেনেন। তিনি বেশ পরিচিত নাম। টিভির বৌমার ইমেজ ভেঙে অন্যভাবে ধরা দিতে হিনা বিগ বসে আসছেন বলে জানা গিয়েছে।

শিল্পা শিন্ডে

শিল্পা শিন্ডে

ভাবী জি ঘর পর হ্যায় খ্যাত শিল্পা শিন্ডে এবছর বিগ বসের প্রতিযোগী হতে চলেছেন। শিল্পা এখন ওই সিরিয়ালে কাজ করছেন না। তা নিয়ে যথেষ্ট হাঙ্গামাও হয়েছে একসময়ে।

হিতেন তেজওয়ানি

হিতেন তেজওয়ানি

টেলি সিরিয়ালের জগতের অন্যতম পরিচিত মুখ হিতেন তেজওয়ানির জনপ্রিয়তা বেশ চড়া। সেই তিনিই বিগ বসের ঘরে আসতে চলেছেন প্রতিযোগী হয়ে।

বিকাশ গুপ্তা

বিকাশ গুপ্তা

ভাবী জি ঘর পে হ্যায়-এর সেটেই বিকাশের সঙ্গে ঝামেলা হয়েছিল বিকাশ গুপ্তার। যার জেরে শিল্পাকে শো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিগ বসের শো-এও কি সেরকম কিছু হতে চলেছে? প্রশ্ন করতে শুরু করেছেন সকলেই।

ভিজে বেনফশা সুনাওয়ালা

ভিজে বেনফশা সুনাওয়ালা

বেনফশা সুনাওয়ালা এমটিভির ভিজে। ২০১৬ সালে এমটিভই রোডিজ এক্স ৪ দিয়ে টেলিভিশনে নামেন। বিজনেস ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট বেনফশা বিগ বসের ঘরে কি করেন সেটাই এখন দেখার।

প্রিয়ঙ্ক শর্মা

প্রিয়ঙ্ক শর্মা

প্রাক্তন স্প্লিটৎ ভিলা প্রতিযোগী প্রিয়ঙ্ক শর্মাও এবছর বিগ বসের ঘর মাতাতে আসছেন।

সাধারণ প্রতিযোগী

সাধারণ প্রতিযোগী

এর পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জ্যোতি কুমারী, মহিলা তান্ত্রিক শিবানি দুর্গা, হরিয়ানার গায়িকা স্বপ্না চৌধুরী, দাউদের বোন হাসিনা পার্কারের জামাই জুবেইর খান, আরশি খান ও লুসিন্ডা নিকোলাস নামে প্রতিযোগী রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+