বিগ বস ১১ জয়ী শিল্পা শিন্ডে কত রোজগার পকেটে পুরলেন জানেন
দর্শকদের অধিকাংশের প্রত্যাশামতোই বিগ বস ১১ জিতলেন টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে।
বিগ বসের আর একটি রোমাঞ্চকর সিজন শেষ হল রবিবার। দর্শকদের অধিকাংশের প্রত্যাশামতোই বিগ বস ১১ জিতলেন টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে। ভাবী জি ঘর পর হ্যায় খ্যাত শিল্পা শেষ রাউন্ডে হারালেন প্রবল প্রতিপক্ষ অভিনেত্রী হিনা খান ও প্রযোজক বিকাশ গুপ্তাকে। রবিবার রাতে কালার্স চ্যানেলে শিল্পাকে জয়ী ঘোষণা করা হয়।

শিল্পার পুরস্কার
শিল্পা বিগ বসের ট্রফির পাশাপাশি ৪৪ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। বিগ বসের ঘরে প্রথম থেকেই বিকাশ গুপ্তার সঙ্গে শিল্পার সম্পর্ক নিয়ে উত্তাপ ছড়িয়েছে। এছাড়া হিনা খানের সঙ্গেও শিল্পা বাদানুবাদে জড়ান।

শিল্পার বন্ধুত্ব
তবে শুধুই খারাপ সম্পর্ক নয়, আকাশ দাদলানি, আরশি খান, পুনীশ গুপ্তার সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয় শিল্পার। বিগ বসের ঘরে সবার জন্য প্রতিদিন রান্না করতেন শিল্পা। সেজন্য ঘরের অনেকেই তাঁকে মা-বলে ডাকতে শুরু করেন।

বিকাশের সঙ্গে ঝামেলা
বিকাশ গুপ্তার সঙ্গে প্রথম থেকেই ঝামেলায় জড়িয়ে পড়েন শিল্পা। সারা বিগ বসে সেটা বড় চর্চার বিষয় ছিল। তবে শেষদিকে এসে দুজনে কথা বলেছেন। ভাবের আদান-প্রদান করেছেন। যা দেখে অনেকেই তাদের ঝামেলাকে স্ক্রিপ্টেড বলে ব্যাখ্যা করেন।

শিল্পার জয়
ভাবী জি ঘর পে হ্যায় খ্যাত শিল্পা শিন্ডেকে টিভি শো থেকে সরিয়ে দেওয়া হয়। তা নিয়ে নানা বিতর্ক হয়। শিল্পাকে কেউ কাজে নিতে চাইছিলেন না। সেইসময়ই বিগ বসের অফার পান তিনি। এই অফার তাঁর জীবন বদলে দিয়েছে বলে জানিয়েছেন শিল্পা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications