Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বস ১০ : 'গ্রেটেস্ট হিরো' সলমন এবার স্বামী ওমের চোখে দেশদ্রোহী

বিগ বস ১০-এর বাড়িতে ঢোকার প্রথম দিন থেকে সলমন খানকে গ্রেটেস্ট হিরো বলে সম্বোধন করে আসছিলেন অনুষ্ঠানের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম।

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : বিগ বস ১০-এর বাড়িতে ঢোকার প্রথম দিন থেকে সলমন খানকে গ্রেটেস্ট হিরো বলে সম্বোধন করে আসছিলেন অনুষ্ঠানের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম।

প্রত্যেক 'উইকেন্ড কা বার' পর্বে এই নামেই সলমনকে বারবার সম্বোধন করেন ওম। কিন্তু বাড়ি থেকে তার নিষ্কাশন হওয়ার পর থেকেই বারবার বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সলমনকে কুৎসিত ভাষায় আক্রমণ শুরু করেন তিনি। সলমনকে এবার দেশদ্রোহী বললেন স্বামী ওম।

 বিগ বস ১০ : 'গ্রেটেস্ট হিরো' সলমন এবার স্বামী ওমের চোখে দেশদ্রোহী

মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে, হিন্দু মহাসভার সদস্য স্বামী ওম বলেন ২৭ জানুয়ারি সলমনের বিরোধিতায় মিছিল করবেন তিনি। তাঁর দাবি, ভারতীয় জনতা পার্টি তাঁর নিজের দল।

এদিনের সাংবাদিক সম্মেলনে ওমজি বলেন, "আমি বিগ বস-এর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেব। আগুন জ্বালিয়ে দেব।"

এদিন ফের একবার ওমজি ৩০ ডিসেম্বরে বিগ বসের বাড়ির ভিতরের ঘটনা বলতে গিয়ে স্বামী ওম বলেন, গত ৩০ ডিসেম্বর সলমন খান বাড়ির ভিতরে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। "সলমন এরপর আমার সামনেই সিগারেট খেতে শুরু করে। আমি ওকে বলি তুমি এখানে দাঁড়িয়ে সিগারেট খেতে পারবে না। এটা বিগ বসের নীতিবিরুদ্ধ। ওকে ঠেলে স্মোকিং রুমে পাঠাই।"

এরপর স্বামীজি বলেন, "সলমন মদ্যপ অবস্থায় ছিল। ও আমায় বলে, তোমার হিন্দু মহাসভার থেকে আমার কাছে বড় সেনা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কীভাবে? ও বলল হাফিজ সঈদ, দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং আবু সালেম আরও অনেক বন্ধু আছে আমার। আমি আইএসআই এজেন্ট। আমি ওদের জন্য কাজ করি।"

"সলমনের এত ঔদ্ধত্য ও আমার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। আমি মেজাজ হারিয়ে তারপর ওকে কষিয়ে চড় মারি। আমি দেশদ্রোহীদের কড়া বিরোধিতা করি।"

বারবার কোনও ভিত্তি ছাড়াই সলমন খানকে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন স্বামী ওম। সলমন এখনও পর্যন্ত এনিয়ে কোনও মন্তব্য এখনও করেননি ঠিকই, তবে জল কতদূর গড়ায় এখন তাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+