Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বস ১০ : অবশেষে স্বামী ওমের মন্তব্য নিয়ে মুখ খুললেন সলমন!

বিগ বস ১০-এর সবচেয়ে বিরক্তিকর প্রতিযোগীর নাম জিজ্ঞাসা করলে একবাক্যে যে কেউ স্বামী ওমের নামই বলবে। শুধু বিগ বস ১০ কেন গোটা বিগ বস ইতিহাসে এহেন প্রতিযোগী আসেনি কখনও।

বিগ বস ১০-এর সবচেয়ে বিরক্তিকর প্রতিযোগীর নাম জিজ্ঞাসা করলে একবাক্যে যে কেউ স্বামী ওমের নামই বলবে। শুধু বিগ বস ১০ কেন গোটা বিগ বস ইতিহাসে এহেন প্রতিযোগী আসেনি কখনও। রাখি সাওয়ন্ত, ডলি বিন্দ্রা, সম্ভবনা শেঠও যেন শিশু বাবা ওমের কাছে।

বিগ বস-এর বাড়ি থেকে নিষ্কাশিত হওয়ার পরও ওমজির আচরণে কোনও উন্নতি তো হয়নি উল্টে বিগ বস নির্মাতা, কলাকুলশীদের এমনকী বিগ বস সঞ্চালক সুপারস্টার সলমন খানকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য ও হুমকি দিতেও পিছপা হননি স্বামী ওম।

বিগ বস ১০ : অবশেষে স্বামী ওমের মন্তব্য নিয়ে মুখ খুললেন সলমন!

বিগ বস-এর বাড়ি থেকে বেরনের পর থেকেই কখনও সলমন খানকে কখনও আইএসআই এজেন্ট বলা, কখনও তাঁকে দেশদ্রোহী বলা, কখনও বিগ বসের বাড়িতে স্মোকিং রুমে ক্যামেরার অলক্ষ্যে সলমনকে চড় মারার দাবি তো কখনও আবার বিগ বসের ফাইনাল না হতে দেওযার হুমকি দিয়েছেন স্বামী ওম।

সলমনের বিরুদ্ধে স্বামী ওম হাজারো আক্রমণ শানালেও এতদিন কোনও প্রতিক্রিয়া দেননি সলমন। অবশেষে নিজের নীরবতা ভাঙলে। উইকেন্ড কা বার স্পেশ্যাল পর্বে এই প্রসঙ্গে মন্তব্য করলেন সলমন।

অনুষ্ঠানে সলমন সরাসরি কোনও মন্তব্য না করলেও বলেন, "স্বামী বাড়ি থেকে বেরিয়েছে এখন ভারতকে পাগল করছে। উনি উন্মাদ হয়ে গিয়েছেন।"

এক্ষেত্রে বাবাজির ভিত্তিহীন মন্তব্য এড়িয়ে যাওয়াই যে তাঁকে যোগ্য উত্তর দেওয়া হবে, আসলে তা সলমন ভালই জানেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+