বিগ বস ১০ : আউট হতে মন্নু-মোনার সম্পর্ক নিয়ে এই মন্তব্য করলেন রাহুল দেব

বিগ বসের বাড়ি থেকে এভিক্ট হয়ে মন্নু ও মোনালিসার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন রাহুল দেব। দুজনের সম্পর্ক লোক দেখানো মন্তব্য রাহুলের।

দর্শকের বিচারে সবচেয়ে কম ভোট পেয়ে এই রবিবার বিগ বসের বাড়ি থেকে আউট হয়ে গেলেন অভিনেতা রাহুল দেব। অনুষ্ঠানের সঞ্চালক সলমন খানের কথায় এই এভিকশন তাঁকে চমকে দিয়েছে। যদিও যারা প্রথম থেকে এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো খুব একটা অবাক হননি।

অনুষ্ঠানে কিছু না করার জন্যই মুলত পরিচিত ছিলেন রাহুল। রবিবার পর্যন্ত গোটা সিজনে খুব কমই দেখা গিয়েছে রাহুলকে। বাড়ির ভিতরে কারোর জন্য তিনি দাঁড়াতেন না, নিজের কোনও মতামতই ব্যক্ত করেন না বলে প্রতিযোগীরাই একাধিকবার অভিযোগ তুলেছেন রাহুলের বিরুদ্ধে। কিন্তু অনুষ্ঠান থেকে এভিকশনের বেরিয়ে যাওয়ার পর অনুষ্ঠানের দুই জনপ্রিয় প্রতিযোগী মন্নু পঞ্জাবী এবং মোনালিসা-র সম্পর্ক নিয়ে মন্তব্য করলেন রাহুল।

বিগ বস ১০ : আউট হতে মন্নু-মোনার সম্পর্ক নিয়ে এই মন্তব্য করলেন রাহুল দেব

একটি জনপ্রিয় বিনোদন ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে দিয়ে মন্নু ও মোনালিসার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। রাহুল বলেন, "আমার একথা বলতে কোনও দ্বিধা বা ভয় নেই যে মোনা আর মন্নুর সম্পর্ক নিশ্চিতভাবে লোক দেখানো। শুধুমাত্র এই শোয়ের জন্যই জেনেবুঝে এই সম্পর্ক তৈরি করা হয়েছে। এটা ওদের একটা স্ট্র্যাটেজি যা ওদের পক্ষে কাজ করেছে।"

প্রসঙ্গত, মন্নু ও মোনালিসার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে কিছুটা বিব্রত ছিলেন মোনালিসার বহু বর এবং মন্নুর প্রেমিকাও। অনুষ্ঠানে এসে তারা এইবিষয়ে নিজেদের বিরক্তি প্রকাশও করেছেন। বাড়ির ভিতরেও দুজনের সম্পর্ক নিয়ে একাধিক প্রতিযোগীকে কানাঘুষো করতে শোনা গিয়েছে। এবার সেই তালিকায় যোগ দিলেন রাহুলও। একথা জানার পর মন্নু বা মোনালিসার প্রতিক্রিয়া কী হবে তা সত্যিই জানার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+