এই নোংরা কাজ করে বিগ বসের বাড়ি থেকে বহিঃষ্কৃত ওমজি স্বামী
জঘন্য কাজ করে বিগ বসের বাড়ি থেকে বিদায় নিলেন তিনি। বলা যায় এই গর্হিত কাজের জন্য বিগ বসের বাড়ি থেকে বহিঃষ্কৃত করা হয়েছে তাঁকে।
মুম্বই, ৫ জানুয়ারি : বিগ বসের বাড়িতে ঢোকার পর থেকে বিতর্ক বাঁধিয়ে একেবারে প্রথম থেকেই সংবাদ শিরোনামে ছিলেন স্বঘোষিত গডম্যান স্বামী ওমজি। বাকী প্রতিযোগীদের সঙ্গে অশ্লীল কথা-কাটাকাটি হোক অথবা হাতাহাতি, কোনওটাই বাদ রাখেননি তিনি।
তবে এসব যথেষ্ট ছিল না। এবার আরও জঘন্য কাজ করে বিগ বসের বাড়ি থেকে বিদায় নিলেন তিনি। বলা যায় এই গর্হিত কাজের জন্য বিগ বসের বাড়ি থেকে বহিঃষ্কৃত করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, স্বামী ওমজি বিগ বসের বাকী দুই প্রতিযোগী বাণী ও রোহনের গায়ে মূত্র ছিটিয়েছেন। আর এই ঘটনা জানতে পারার পরই বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে।
বিগ বসের বাড়িতে অধিনায়ক বাছার জন্য বাণী ও ওমজিকে বেছে নিয়ে তাদের মধ্যে যেকোনও একজনকে অধিনায়ক করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাকী প্রতিযোগীদের। বেশিরভাগ প্রতিযোগীই বাণীকে বেছে নেন।
অভিযোগ, এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওমজি স্বামী বাণী ও রোহনের গায়ে মূত্র ছেটান। এদিকে বাণীও মেজাজ হারিয়ে ওমজির গায়ে হাত দেন। এরপরে বাকী প্রতিযোগীরা মেজাজ হারানো বাণীকে সরিয়ে নিয়ে যান। সকলে মিলে ওমজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানালে বিগ বসের বাড়ি থেকে ওমজি স্বামীকে বের করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications