Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বস ১০ : গ্র্যান্ড ফিনালের এক ধাপ আগেই টাকার জন্য শো ছাড়লেন মন্নু পাঞ্জাবি?

রবিবার রাতে প্রচারিত হবে অনুষ্ঠাবের গ্র্যান্ড ফিনালে পর্ব। কিন্তু বিগ বস ১০-এর শেষ ধাপের কয়েক ঘন্টা আগেই অনুষ্ঠানের অন্যতম যোগ্য ফাইনালিস্ট তথা ইন্ডিয়াওয়ালে প্রতিযোগী মন্নুকে নিয়ে শুরু হল নানা কথা।

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই জানা যাবে, কে হতে চলেছেন ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত শো বিগ বস ১০-এর বিজয়ী। আজ, রবিবার রাতে কালার্স চ্যানেলে প্রচারিত হবে অনুষ্ঠাবের গ্র্যান্ড ফিনালে পর্ব। কিন্তু বিগ বস ১০-এর শেষ ধাপের কয়েক ঘন্টা আগেই অনুষ্ঠানের অন্যতম যোগ্য ফাইনালিস্ট তথা ইন্ডিয়াওয়ালে প্রতিযোগী মন্নুকে নিয়ে শুরু হল নানা কথা।

শনিবার রাত থেকেই হোয়াটসঅ্যাপে বিগ বস ফাইনাল ঘিরে একাধিক পোস্ট ঘোরাফেরা করছে। যার মধ্যে একটি মন্নুকে নিয়ে। তাতে বলা হচ্ছে, "গ্র্যান্ড ফিনালে থেকে মাত্র একধাপ আগেই নাকি ১০ লক্ষ টাকার পরিবর্তে বিগ বসের বাড়ি ছাড়লেন মন্নু?"

বিগ বস ১০ : গ্র্যান্ড ফিনালের এক ধাপ আগেই টাকার জন্য শো ছাড়লেন মন্নু পাঞ্জাবি?

এই খবরে অবশ্য কতটা সত্যতা রয়েছে তা জানা যাবে আজ, ২৯ জানুয়ারি রাতে গ্র্যান্ড ফিনালে পর্বে। ফাইনালিস্ট মনবীর গুর্জর, বানী জে, মন্নু পাঞ্জাবী এবং লোপামুদ্রা রাউততে দেখা যাবে স্পেশ্যাল পারফরম্যান্স দিতে।

বিগ বগ ১০-এর প্রায় গোড়া থেকেই মন্নু-মনবীরের দোস্তানা শুরু হয়। কখনও মনবীর মন্নুকে এভিকশন থেকে বাঁচাতে দাঁড়ির কুরবানি দিয়েছেন, কখনও মন্নু মনবীরকে ক্যাপ্টেনসি টাস্কে জেতাতে বলিদান দিয়েছেন। হোয়াটসঅ্যাপের গুজব যদি সত্যি হয়, তবে কি, ফাইনালে মনবীরকে পাঠাতেই ১০ লক্ষ টাকার পরিবর্তে শো ছাড়লেন মন্নু? নাকি মন্নু নিজেও বুঝেছেন মনবীর বা বানীকে টেক্কা দিয়ে তাঁর জেতার সম্ভবনা ক্ষীণ, আর সেই কারণেই বুদ্ধি করে ১০ লক্ষ টাকা নিয়ে সরে গিয়েছেন?

এদিন গ্র্য়ান্ড ফিনালেতে সলমন খানের সঙ্গে হাজির থাকবেন কাবিল তারকা হৃতিক রোশন এবং ইয়ামি গৌতম। উপস্থিত থাকবেন ঘর থেকে এভিক্ট হওয়া প্রতিযোগীরাও। বানী, মনবীর, লোপা না মন্নু কে জিতবেন জানতে চোখ রাখুন বিগ বস ১০-এর গ্র্যান্ড ফিনালেতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+