বিগ বস ১০-এর চ্যাম্পিয়ান মনবীর গুর্জর পুরস্কারমূল্য দিয়ে কী করলেন জানেন? শুনলে চমকে যাবেন!
মনবীরকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পর সবাইকে চমকে দিয়ে মনবীরের বাবা ঘোষণা করেন পুরস্কার মূল্যের অর্ধেক টাকা অর্থাৎ ২০ লক্ষ টাকা তারা দান করতে চান।
হয়তো কিছুটা প্রত্যাশিতই ছিল। হরিয়ানার দেশি মুণ্ডা যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন, তাতে সেরার মুকুটের যোগ্য় মনবীর গুর্জরই। শুধু আম জনতার নয়, নিজের সারল্য, বিশ্বাসযোগ্যতা, সততা দিয়ে মন টেলি তারকাদেরও মন জয় করে নিয়েছিলেন মনবীর। ভিজে বানীর মতো জনপ্রিয় তারকাকেও বাজিমাত দিয়ে দিলেন মনবীর। কিন্তু জেতার পর মনবীর যা করলেন তা জানলে মনবীরের ফ্যান ফলোইং আরও বাড়বে তা নিশ্চিত।[(ছবি) প্রাক্তন বিগ বস জয়ী তারকারা কোথায় এখন? ]
বিগ বস-এর পুরস্কার মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু টাস্ক আর প্রতিযোগী রোহন আর লোপার ভুলের কারণে বিগ বস তা কমিয়ে ৪০ লক্ষ টাকা করে দেয়। এই ১০ লক্ষ টাকা নিয়েই মনবীরের বন্ধু মন্নু চতুর্থ স্থানেই প্রতিযোগীতা থেকে বেড়িয়ে যান। অতএব পুরস্কার মূল্য হিসাবে মনবীর জেতেন ৪০ লক্ষ টাকা।
{photo-feature}












Click it and Unblock the Notifications