অনুপ-জসলিন প্রেম ঘিরে সরগরম বিগবস-১২! দেখুন ভিডিও
'বিগবস ১২' শুরুর থেকেই চমকের পর চমক দিয়ে চলেছে। অনুষ্ঠানের প্রথম পর্ব থেকেই খবরে রয়েছেন ভজন গায়ক তথা গজল সম্রাট অনুপ জলোটা। ৬৫ বছরের অনুপের সঙ্গে এই মরশুমের বিগবস ১২ -এ রয়েছেন তাঁর গার্লফ্রেন্ড জসল
'বিগবস ১২' শুরুর থেকেই চমকের পর চমক দিয়ে চলেছে। অনুষ্ঠানের প্রথম পর্ব থেকেই খবরে রয়েছেন ভজন গায়ক তথা গজল সম্রাট অনুপ জলোটা। ৬৫ বছরের অনুপের সঙ্গে এই মরশুমের বিগবস ১২ -এ রয়েছেন তাঁর গার্লফ্রেন্ড জসলিন।

এদিকে, বিগবস ১২ -র হাউসের মধ্যেও অনুপ ও জসলিনকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হাইসের মধ্যে অন্য প্রতিযোগীরা ক্রমেই তাঁদের সম্পর্ক আর বয়সের ফারাক নিয়ে প্রশ্ন তুলছেন। এবছর বিগবস-এ মডারেটর হিসাবে রয়েছেন অভিনেতা তথা প্রাক্তন বিগবস প্রতিযোগী হিতেন তেজওয়ানি ও অভিনেত্রী হিনা খান। হিনা গতবছর বিগবস-এর রানার আপ ছিলেন। আর হিনা আর হিতেনের সামনেই অনুপ-জসলিনকে নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক।
হাউসের সকলে বার বার অনুপ ও জসলিনকে প্রশ্ন করা হয় তাঁদের সম্পর্কের খতিয়ান নিয়ে। গোটা সেশনটিই হিনা আর হিতেনের সামনে চলে। সেখানে বাকি প্রতিযোগীদের চরম উত্তর দেন জসলিন ও অনুপ।












Click it and Unblock the Notifications