অ্যানিমেশন নয়, এবার অন্যভাবে আসছে 'দ্য লায়ন কিং' !
অ্যানিমেশন ছবি ' দ্য লায়ন কিং' মুক্তি পেয়েছে ১৯৯৪ সালে। তবে এবার 'লাইভ-অ্যাকশন '- এ মুক্তি পেতে চলেছে সেই ওয়াল্ট ডিজনির' দ্য লায়ন কিং'।
এরকম অনেকের ক্ষেত্রেই হয়েছে যে, যাঁরা ছোটোবেলায় 'জঙ্গল বুক' দেখেছিলেন দুরদর্শনের পর্দায়, তাঁরা কিছুদিন আগে মুক্তি পাওয়া , নতুন 'জঙ্গল বুক'দেখার ইচ্ছে ছাড়তে পারেননি। কেউ হয়তো 'নস্টালজিক' সেই ছবি দেখাতে থিয়েটারে নিয়ে গিয়েছেন নিজের ছেলে মেয়েকে। আরও একবার এরকই এক নস্টালজিক ছবিকে প্রাণবন্ত করে দেখার সুযোগ করে দিতে চলেছে ওয়াল্ট ডিজনি। ছবির নাম ' দ্য লায়ন কিং'।
অ্যানিমেশন ছবি ' দ্য লায়ন কিং' মুক্তি পেয়েছে ১৯৯৪ সালে। তবে এবার 'লাইভ-অ্যাকশন ' - প্রযুক্তিতে মুক্তি পেতে চলেছে সেই ওয়াল্ট ডিজনির ' দ্য লায়ন কিং'। শেক্সপিয়ারের কাহিনী 'হ্যামলেট' থেকে উদ্বুদ্ধ হয়ে পিতা পুত্রের সম্পর্কের এক অন্য গল্প অ্যানিমেশনে বন্দি করেন পরিচালক রজার অ্যালর্স ও রব মিনকফ।

খবর সেই অ্যানিমেশনের গল্পকে এবার জলজ্যান্ত করে তুলতে আসছে ' দ্য লায়ন কিং'- এর রিমেক। 'জঙ্গল বুক' ছবিকে যেভাবে অ্যানিমেশন থেকে তুলে আরও বেশি প্রাণবন্ত করে তোলা হয়েছে তার রিমেক-এ, তেমনই করে তোলা হবে ' দ্য লায়ন কিং' কেও। এই ছবিকে এবার পরিচালনা করছেন জন ফ্যাভারিউ। ছবির কণ্ঠ শিল্পীদের মধ্যে রয়েছেন ডোনাল্ড গ্লোভার,জেম আর্ল জোনস।
জঙ্গলের রাজা সিংহ মুফাসাকে মেরে ফেলে তার জায়গা নিতে চায় মুফাসার ভাই স্কার। এদিকে কাকা স্কারের হাত থেকে কোনও মতে প্রাণ বাঁচিয়ে জঙ্গল ছাড়তে বাধ্য হয় মুফাসার ছেলে ছোট্ট সিম্বা। কিন্তু কিছু বছর বাদে সেই জঙ্গলেই আবার ফিরে আসার লড়াই শুরু করে সিম্বা। শেষ পর্যন্ত কী হয়েছিল , যাঁরা ছবি দেখেছেন তাঁরা জানেন। কিন্তু যাঁরা জানেন না তাঁদের দেখার জন্য তো আসছেই ' দ্য লায়ন কিং' -এর রিমেক। এখন এটাই দেখার যে, এই নতুন ছবিতেও বিখ্যাত 'হাকুনান মাটাটা' গানটি থাকে কী না !
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications