এবার পুজোয় বড় পর্দা জমজমাট, বক্স অফিস কাঁপাতে আসছেন কারা জেনে নিন এক নজরে
এবার পুজোয় বড় পর্দা জমজমাট, বক্স অফিস কাঁপাতে আসছেন কারা জেনে নিন এক নজরে
করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এবারের দুর্গাপুজোটা গতবারের মতো হবে না। আশাবাদী টেলিপাড়াও। এবারে তাই দুর্গাপুজোয় সরগরম হতে চলেছে বক্স অফিস। একের পর এক ছবি মুক্তি পাবে দুর্গাপুজোয়। তালিকায় বড় অভিনেতাদের ছবিও রয়েছে। যেমন দেব, মিমি চক্রবর্তীর ছবি এবার মুক্তি পাবে দুর্গাপুজোয়। কাজেই এবার পুজোয় ঘোরার সঙ্গে সিনেমা হলের ভিড়ও বাড়বে বলে আশা করছেন অনেকেই।

বেহাল বক্সঅফিস
করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে যে ক্ষেত্রগুলি সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে তার মধ্যে রয়েছে সিনেমা হল। দফায় দফায় দীর্ঘ সময় বন্ধ থেকে সিনেমা হল। গত এক বছরে বেশিরভাগ বড় ছবিই মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। সিনেমা হল মুখো হননি এনেকেই। কারণ এক ভয় আরেক করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল সিনেমা হল। উৎসবের মরশুমের আগেই খুলে দেওয়া হয়েছে সিনেমা হল। তবে বিধিনিষেধ বহাল রয়েছে। করোনা বিধি মেনেই সিনেমা হলে ঢুকতে পারবেন দর্শকরা। মন্দার কারণে অনেক সিনেমা হলই বন্ধ হয়ে গিয়েছে।

পুজোয় মেগা রিলিজ
এবার করোনা সংক্রমণের মধ্যেও পুজোর বিধিনিষেধে তেমন কড়াকড়ি এখনও পর্যন্ত করা হয়নি। টেলিপাড়ায় শ্যুটিংও চলছে জোর কদমে। গত এক বছর ধরে যে প্রোজেক্ট গুলি থমকে গিয়েছিল সেগুলি দ্রুত শেষ করা হচ্ছে। শোনা যাচ্ছে এবারে বেশ কয়েকটি বাংলা ছবি রিলিজ হতে চলেছে পুজোয়। তারমধ্যে বড় বাজেটে এবং মেগাস্টারদের ছবিও রয়েছে। যেম দেবের গোলন্দাজ, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। এছাড়া জিৎ-মিমির বাজি নাকি পুজোর সময় মুক্তি পাবে। ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবি গুলি। এছাড়াও অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত বনিও মুক্তি পাবে পুজোর সময়। ৮ অক্টোবর আবার মুক্তি পাবে 'তখন কুয়াশা ছিল'
নামের একটি ছবি। ২০১৯ সালে ছবিটি তৈরি হয়েছিল। কিন্তু করোনার কারণে সেটা মুক্তি পায়নি। সেই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কাজেই তাঁর মৃত্যুর পর মুক্তি পাচ্ছে ছবিটি। সেকারণে দর্শক যে টানবে তাতে কোনও সন্দেহ নেই।

বড় পর্দা জমজমাট
কাজেই পুজোর আমেজ যে সেই আগের মতোই হবে তা নিয়ে আশা বাদী পরিচালকরা। কারণ করোনা কালে সিনেমা হল খোলার পর বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলি একাধিক সিনেমা হলে চলছে। এবং হাউসফুল হয়েছে বলেও জানিয়েছেন পরিচালকরা। বিনিসুতো নন্দনে প্রায় হাউসফুল। তাতে জয়া এহেসান এবং ঋত্বিককে দেখা গিয়েছে। কাজেই পুজোর সময় একসঙ্গে এতগুলো ছবির মুক্তিতে আশাবাদী পরিচালকরা। ফের হাল ফিরবে সিনেমা হলের এমনই মনে করছেন তাঁরা।

লাভের আশায় সিনেমা হল
করোনা কালে ধুঁকছে সিনেমাহল গুলি। দীর্ঘদিন বন্ধ। বড় কোনও মুক্তি নেই। সকলেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। অর্থাৎ পড় পর্দার ছবি মোবাইলে দেখছেন। বলিউডও সেই তালিকায় বাদ নেই। সলমন খানের মত স্টারের ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে। বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে সিনেমা হল মালিকদের। তাই দুর্গাপুজোয় কিছুটা হলেও সেই হাল ফিরবে বলে আশা প্রকাশ করেছেন সিনেমাহল মালিকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications