'বিগ বস ১১' জিতে হিনার বিরুদ্ধে তোপ দাগল শিল্পা শিবির, উঠল 'কল গার্ল' কটুক্তির প্রসঙ্গ

'বিগ বস ১১' এ সেরার তকমা জিতে রীতিমত পার্টির মেজাজে রয়েছেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। পরিবারের সকলের সঙ্গে পার্টিকরার পাশাপাশি বেশ কয়েকজন বন্ধুবান্ধবও সামিল তাঁর পার্টিতে।

'বিগ বস ১১' এ সেরার তকমা জিতে রীতিমত পার্টির মেজাজে রয়েছেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। পরিবারের সকলের সঙ্গে পার্টিকরার পাশাপাশি বেশ কয়েকজন বন্ধুবান্ধবও সামিল তাঁর পার্টিতে। আর পার্টির ভিডিও পোস্ট করেন ঢিনচ্যাক পূজা । ভিডিওতে শিল্পা ছাড়াও দেখা যায়, আরশি খান ও আকাশ দাদলানিকেও।

পার্টিতে শিল্পাকে খোশ মেজাজে দেখা গেলেও, 'বিগ বস ১১'-এঁর তাজ পকেটে পুরে প্রতিযোগী তথা রানার আপ হিনা খানকে নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। হিনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শিল্পার দাদাও। এক নজরে দেখে নেওয়া যাক উক্তি কটুক্তির সেই পরম্পরা।

হিনার কটূক্তি

হিনার কটূক্তি

গোটা 'বিগ বস ১১' -তে শিল্পা শিন্ডে আর হিনা খানের ঝগড়া বেশ মাইলেজ পেয়েছে। এর সঙ্গে আরশি খানের উক্তি কটূক্তিো বেশ খানিকটা লাইমলাইট কুড়োয়। তবে কথা কাটকাটির মধ্যে একবার শিল্পা শিন্ডেকে 'কল গার্ল' বলে মন্তব্য করেন হিনা। তা থেকে শুরু হয় বিবাদ।

হিনা সম্পর্কে শিল্পার দাদার মন্তব্য

হিনা সম্পর্কে শিল্পার দাদার মন্তব্য

শিল্পার ভাই আশুতোষ জানান, হিনা কী বলেছেন তিনি জানেন না, তবে খুব খারাপই কিছু নিশ্চয় বলেছেন , যার জন্য ভিডিও মিউট করতে হয়। হিনার এই ধরণের মন্তব্য করা উচিত হয়নি।

হিনাকে আর দেখতে চানা কি শিল্পা !

হিনাকে আর দেখতে চানা কি শিল্পা !

শিল্পা জানিয়েছেন, রান্না সম্পর্কে হিনা এত জ্ঞান থাকা সত্ত্বেও রান্না ঘরে কোনো কাজই হিনা করতেন না। তবে শিল্পা সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করেছেন রান্না ঘরে। ১৮-১৯ জন মানুষের রান্না করা তাঁর কাছ কঠিন হলেও , সেই কাজতিনি অনায়াসে করে ফেলেছেন।

কে ছিল 'হিনার বাউন্সার' , জানালেন শিল্পা

কে ছিল 'হিনার বাউন্সার' , জানালেন শিল্পা

'বিগ বস ' তকমা জেতাটা যে খুব একটা সহজ নয়, তা বার বারই বলেছেন শিল্পা। শিল্পা জানাচ্ছেন গোটা গেমই তিনি একা খেলেছেন। যেখানে হিনাকে সাহায্য করার জন্য় ছিলেন প্রিয়াঙ্ক শর্মা আর লাভ ত্যাগি। আরশিকে সাহায্যের জন্য় ছিলেন বিকাশ আর হিতেন। তাই শিল্পার কাছে হিনার দুই বাউন্সার হচ্ছেন লাভ আর প্রিয়ঙ্ক। এ নিয়ে খানিকটা ক্ষোভই প্রায় উগড়ে দিয়েছেন তিনি।

কখনও কাউকে দুঃখ দেননি

কখনও কাউকে দুঃখ দেননি


শিল্পা জানিয়েছেন , বিগ বস এর হাউসে কোনও প্রতিযোগীকেই তিনি ব্য়াক্তিগতভাবে আঘাত দেননি। সবাই তাঁর বিরুদ্ধে চলে গেলেও, তিনি নিজে একা লড়ে সমস্ত খেলা খেলেছেন। আরসেজন্যই মানুষের সমর্থন জিতে গিয়েছেন বলে দাবি শিল্পার।

কিচেন কুইন মন্তব্য

কিচেন কুইন মন্তব্য

শিল্পা শিণ্ডেকে নিয়ে বিগ বস-এ প্রায়ই কিচেন কুইন মন্তব্য়টি উঠে আসত। এ নিয়ে শিল্পা ববেছেন, বিগ বস-এর অন্দর মহলের করণীয় কাজই তিনি করেছেন মাত্র, এ নিয়ে কটূক্তি আসলে তাঁর কিছু করার নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+