বিগ বস ৮ : সলমনের বদলে সঞ্চালনায় বলিউডের অন্য 'খান'?

বিগ বস ৮ : সলমনের বদলে সঞ্চালনায় বলিউডের অন্য 'খান'?
মুম্বই, ১৭ ডিসেম্বর : সিনেমার পর্দায় তো বটেই সঞ্চালকের ভূমিকাতেও সুপারহিট অভিনেতা সলমন খান। চারবছর সাফল্যের সঙ্গে জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন সলমন। বিগ বস ৮ নিয়ে টানা পাঁচ বছর সঞ্চালনায় তিনি। কিন্তু এবার নাকি সেই ধারা ভাঙতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের গোড়াতেই সলমনের বদলে বিগ বস ৮ সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে জনপ্রিয় কোরিগ্রাফার-পরিচালক ফারহা খানকে।

বিগ বস ৮ -এর জনপ্রিয়তার কারণে নির্মাতারা অনুষ্ঠানের সময় ও পর্ব বাড়ানোর কথা ভেবেছেন। এদিকে ৪ জানুয়ারি বিগ বসের সঙ্গে সলমনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তারপর থেকেই অন্যান্য অ্যাসাইনমেন্ট ও কাজে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। ফলে চাইলেও সঞ্চালক হিসাবে বিগ বস-এ সময় দেওয়া সম্ভব হবে না তাঁর পক্ষে। উল্লেখ্য, বিগ বস শেষ করেই কবির খান-এর বজরঙ্গি ভাইজান এবং সুরজ বরজাতিয়ার প্রেম রতন ধন পায়ো ছবির কাজে সলমন ব্যস্ত হয়ে পড়বেন।

সলমনের জায়গায় সঞ্চালনার জন্য বিগ বসের নির্মাতারা করণ জোহর, অনিল কাপুর ও ফারহা খানকে প্রস্তাব দিয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর ফারহা খান এই প্রস্তাবে রাজি হয়েছেন। ফলে সলমন ছাড়লে সে জায়গায় দেখা যেতে পারে ফরহা খানকে।

যদি এই গোটা বিষয় এখনও চ্যানেল বা অনুষ্ঠান নির্মাতাদের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবুও সলমনের জায়গায় ফরহা খানকে নতুন ভূমিকায় দেখাটা বেশ চমকপ্রদ হবে বলেই মনে হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+