'বিগবস ১২-এ' কেন চটে গেলেন সলমন! দেখুন ভিডিও
প্রথম সপ্তাহ পেরিয়ে এবার পরবর্তী সপ্তাহ মাতাতে চলেছে 'বিগবস ১২'। প্রথম সপ্তাহে এই জনপ্রিয় রিয়্যালিটি শো মেতেছিল অনুপ জসোটা ও জসলিন মাথারুর প্রেম নিয়ে।
প্রথম সপ্তাহ পেরিয়ে এবার পরবর্তী সপ্তাহ মাতাতে চলেছে 'বিগবস ১২'। প্রথম সপ্তাহে এই জনপ্রিয় রিয়্যালিটি শো মেতেছিল অনুপ জসোটা ও জসলিন মাথারুর প্রেম নিয়ে। এই সপ্তাহে লাইমলাইট কে কাড়বেন সেদিকে তাকিয়ে অনেকেই।

এদিকে, বিগবস ১২ দ্বিতীয় সপ্তাহে পড়তে না পড়তেই বেজায় চটেছেন সলমন! প্রতিযোগীদের প্রতি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এক বার্তা দেন সলমন। তিনি বলেন, হাউসে কোন ব্য়ক্তি গোপনে একে অপরের নামে খারাপ কথা বলছেন , এবার তা খুঁজে বার করা হবে। ঘরে মাইক ক্যামেরা লাগানো সত্ত্বেও কুমন্ত্রণা কে দিয়ে যাচ্ছেন প্রতিযোগীদের তা খুঁজে বার করতে হবে।
এই সপ্তাহে এই রহস্যের সমাধান হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অনুপ জলোটা ও জসলিন মাথারুর সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিযোগীদের অনেকেই। সব মিলিয়ে জমে উঠতে চলেছে এই সপ্তাহের বিগবস ১২।












Click it and Unblock the Notifications