‌এই বছরটাকে মুছে দিতে চান বিগ বি, ইনস্টাতে শেয়ার করলেন তাঁর কোয়ারান্টাইন ছবি

‌এই বছরটাকে মুছে দিতে চান বিগ বি, ইনস্টাতে শেয়ার করলেন তাঁর কোয়ারান্টাইন ছবি

করোনা ভাইরাস ক্রমাগত বিশ্বের লক্ষাধিক মানুষকে আক্রান্ত করে চলেছে এবং যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারতেও কিছুটা একই চিত্র দেখা দিয়েছে। যার জন্য ২১ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। যা শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। সকলকেই বলা হয়েছে বাড়িতে থাকতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে। এসবের মধ্যেও এই মহামারি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দূর হয়নি। সকলের মতো বলিউডের সেলেবরাও বাড়িতে কোয়ারান্টাইন সময় কাটাচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ায় সকলেই সক্রিয় রয়েছেন। সেরকমই এক সেলেব হলেন অমিতাভ বচ্চন।

‌এই বছরটাকে মুছে দিতে চান বিগ বি, ইনস্টাতে শেয়ার করলেন তাঁর কোয়ারান্টাইন ছবি


সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন বেশ ভালো রকমের সক্রিয় এবং তিনি করোনা ভাইরাস নিয়ে নানা ধরনের পোস্টও করেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যেখানে কোয়ারান্টাইন সময়ে সকলে এখন কি অনুভব করছেন সে বিষয়ে জানিয়েছেন। ইনস্টাগ্রামে অমিতাভ নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি ডেস্কটপে বসে রয়েছেন এবং লিখছেন। বিগ বি লিখছেন, '‌২০২০ সালটা কি মুছে দেওয়া যাবে এবং আবার নতুন করে এটাকে শুরু করা হবে কি?‌ এটা ভাইরাসের বছর।’‌। তিনি সম্প্রতি আরও একটি পোস্ট করেছেন যেখানে নিজের পুরনো একটি ছবি দিয়েছেন এবং তার ক্যাপশনে লিখেছেন, '‌একজন দিয়েছে আর বলেছেন, কি দিয়েছি, দ্বিতীয়জন দিয়েছেন আর বলেননি, কি দিয়েছেন, আমার প্রিয়জন আমায় দ্বিতীয় শ্রেণীতেই থাকতে দাও, যে পেয়েছে সে কি করে জানবে কে দিয়েছে। শুধু চিনে রাখো তাঁর করুণ কান্নাকে। এই পরিস্থিতিতে কি আর বলব, যাঁরা জানেন আমায়, তাঁরা জানেন আমি সবসময় খুব সংবেদনশীল ছিলাম।’‌

লকডাউনের আগে পর্যন্ত অমিতাভকে দেখা গিয়েছে পরিচালক অয়ন মুখার্জির '‌ব্রহ্মাস্ত্র’‌–তে। যেখানে অমিতাভের সঙ্গে দেখা যাবে রনবীর কাপুর, আলিয়া ভাটকে। এছাড়াও বিগ বি অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা অভিনীত '‌গুলাবো সিতাবো’‌–তে ও ইমরান হাসমি অভিনীত '‌চেহরা ইন লাইন’‌–এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+