করোনা ঠেকাতে দীর্ঘদিনের প্রথা ভাঙলেন বিগ বি, করোনা সংকটে বার্তা ভক্তদের
করোনা ঠেকাতে দীর্ঘদিনের প্রথা ভাঙলেন বিগ বি, করোনা সংকটে বার্তা ভক্তদের
করোনার হাত থেকে বাঁচতে এবার দীর্ঘদিনে সানডে মিট বাতিল করলেন অমিতাভ বচ্চন। এতদিন যাবত্ প্রতি রবিবার মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবনের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করতেন বিগ বি। করোনার জেরে এবার সেই প্রথাও বাঙতে বাধ্য হলেন এই বলিউডি সুপারস্টার।

তাই প্রাণঘাতী করোনার প্রকোপ থেকে বাঁচতে আগাম সতর্কতা নিয়ে 'সানডে মিট' বাতিল করেছেন বিগ বি। রবিবার ভক্তদের কেউ যাতে তাঁর সঙ্গে দেখা করতে জমায়েত না করেন, সেই আর্জিও জানা তে দেখা যায় তাকেষ জানিয়েছেন তিনি। একটি টুইট পোস্টে তিনি লেখেন, 'সব শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত অনুরোধ করছি আজ অনুগ্রহ করে জলসার গেটে অপেক্ষা করবেন না। আমি আজ আসছি না। আগাম সতর্কতা নিন। সর্বদা সতর্ক থাকুন।'
এদিকে করোনা ভাইরাসে জোরদার প্রভাব পড়েছে বলিউডিরে অলিতে গলিতে। বাতিল হয়েছে একাধিক সিনেমার শ্যুটিংও। একাধিক রাজ্য বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমার প্রদর্শন। নির্ধারিত তারিখের থেকে মুক্তি পিছিয়েছে একাধিক সিনেমার। করোনার জেরে পিছিয়ে যেতে চলেছে তাখত, ভুল ভুলাইয়া, পৃথ্বীরাজ সহ একাধিক সিনেমার শ্যুটিংয়ের ডেট।












Click it and Unblock the Notifications