এবার ব্যোমকেশ বিদায়ের পালা! নতুন বোতলে পুরনো মদ নিয়ে হাজির পরিচালক দেবালয়
ব্যোমকেশ চরিত্রকেই কি পর্দা থেকে বিদায় জানানোর পালা এসে গেল? সেই রহস্যের জট খুলতে নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।
বাঙালির চিরকালীন ভাবনার মধ্যে যে কয়েকটি চরিত্র সবসময়ে স্থান পেয়ে এসেছে তার মধ্যে একেবারে প্রথমদিকে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ। এবার সেই ব্যোমকেশ চরিত্রকেই কি পর্দা থেকে বিদায় জানানোর পালা এসে গেল? সেই রহস্যের জট খুলতে নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।

গত কয়েকবছরে ব্যোমকেশ নিয়ে একগাদা ছবি হয়েছে। প্রায় তার সবকটিই গড়পড়তা ভালো ব্যবসা করেছে। তাই গল্পের বইয়ে হোক অথবা সিনেমার পর্দা, বাঙালির চিরকালীন ভাবনায় ব্যোমকেশ রয়েই গিয়েছেন।
এবার বুড়ো ব্যোমকেশকে পর্দায় হাজির করছেন পরিচালক। ছবিতে রয়েছেন আবির ও সোহিনী দুজনেই। তাঁদের ছাড়া ব্যোমকেশ অসম্পূর্ণ বলে পরিচালক দাবি করেছেন। এই সিনেমায় ব্যোমকেশের বয়স আশি বছরের বেশি। সত্যবতী সঙ্গে নেই। সঙ্গে নেই অজিতও। আবার তাঁরা থেকেও আছেন।
ব্যোমকেশ ও সত্যবতীর দুটি বয়সকে সিনেমায় ধরতে চেয়েছেন পরিচালক। শেষ অবধি হেঁয়ালি রেখেই দিয়েছেন। শ্যুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই ছবিটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications