'ভারতরত্ন' ইস্যুতে কি দ্বিধাবিভক্ত ভূপেন হাজারিকার পরিবার! মতপার্থক্যে বাড়ছে জটিলতা
ভূপেন হাজারিকার 'ভারতরত্ন' প্রাপ্তি বিতর্ক আরও একধাপ উস্কে গেল পারিবারিক মতপার্থক্যে। একদিকে ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা অন্যদিকে কিংবদন্তী গায়কের ভাই সমর হাজারিকা
ভূপেন হাজারিকার 'ভারতরত্ন' প্রাপ্তি বিতর্ক আরও একধাপ উস্কে গেল পারিবারিক মতপার্থক্যে। একদিকে ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা অন্যদিকে কিংবদন্তী গায়কের ভাই সমর হাজারিকা, দু'জনের মত পার্থক্য প্রকাশ্যে চলে আসে এই বিতর্কে। উল্লেখ্য, অসমে এনআরসি লাগুর প্রতিবাদকে কেন্দ্র করেই ভারতরত্ন প্রত্য়াখ্যানের যে দাবি উঠেছিল হাজারিকা পরিবারের তরফে তা নিয়ে পারিবারিক মতবিরোধ এবার প্রকাশ্যে।
তেজ হাজারিকার দাবি
ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকার দাবি, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাঁরা বাবার মরোনোত্তর 'ভারতরত্ন' সম্পর্কে কোনও আমন্ত্রণ এখনও আসেনি ফলে তা প্রত্যাখ্যান নিয়ে প্রশ্ন ওঠেনা। অন্য়দিকে কেন্দ্রের এই সম্মানের ঘোষণাকে তিনি 'কদর্য প্রচেষ্টা' বলে দাবি করে এনআরসি ইস্যুতে বিজেপি সরকারকে একহাত নেন। একটি পোস্ট-এ নিজের ক্ষোভ উগড়ে দেন তেজ।

ভূপেন হাজারিকার ভাইয়ের দাবি..
অন্যদিকে, ভূপেন হাজারিকার ভাই সমর হাজারিকার দাবি , 'ভূপেনদা সম্মানের যোগ্য। আমাদের মতন ভূপেন হাজারিকাও খুশি হতেন যদি তিনি এই সম্মানের কথা জানতে পারতেন। তেজ এই বিষয়ে আমাদের সঙ্গে কোনও কথা বলেনি, তবে আমার মনে হয় তেজের তরফে এটা গ্রহণ করা উচিত। ' পাশাপাশি ভূপেন হাজারিকার ভাই সমরের দাবি ভারতরত্ন নিয়ে এই বিতর্ক অমূলক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন
এদিক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, ভূপেন হাজারিকার ছেলে তেজ এই সম্মানের বিরোধিতা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি মমতার দাবি, তাঁর দলও সিটিজেনশিপ বিলের বিরোধিতা করেছে। আর সেই বিলের বিরোধিতা করেই যে ভূপেন হাজারিকার ভারতরত্ন প্রত্যাখ্য়ান করতে চাইছে পরিবার, তাকে তিনি সম্পূর্ণ সমর্থন করেন।












Click it and Unblock the Notifications