টিভির পর্দায় আসছে চিরঞ্জিত-কৌশিক-সোহিনী অভিনীত 'ভূমিকন্যা', দেখুন ভিডিও
টিভির পর্দায় চেনা ঘরোয়া ঝামেলার গল্প ধারাবাহিকের থেকে অকটু অন্য স্বাদের গল্প উপহার দিতে চলেছে 'ভূমিকন্যা'। পরিচালক অরিন্দম শীলের এই মেগা সিরিজ সম্প্রচারিত হবে এক জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলে।
টিভির পর্দায় চেনা ঘরোয়া ঝামেলার গল্প ধারাবাহিকের থেকে অকটু অন্য স্বাদের গল্প উপহার দিতে চলেছে 'ভূমিকন্যা'। পরিচালক অরিন্দম শীলের এই মেগা সিরিজ সম্প্রচারিত হবে এক জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলে।

'ভূমিকন্যা' অন্যান্য ধরাবাহিকের মতো একটানা চলতে থাকা গল্প নয়। বরং সীমিত পর্বে এক অনন্য় গল্প বলতে চলেছে 'ভূমিকন্যা'। একঝাঁক টলিউড তারকা এই মেগা সিরিজে অভিনয় করছেন। টলিউডের অন্যতাম স্টার চিরঞ্জিতকে ফের একবার টিভির পর্দায় দেখা যাবে এই মেগা সিরিজের হাত ধরে। এই সরিজে তিনি মহেশ্বরের ভূমিকায় রয়েছেন। অভিনেতা কৌশিক সেন এই ধারাবাহিকে রয়েছেন চন্দ্রভানুর ভূমিকায়। তরিতার ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে। সুদীপ্তা থাকছেন সতীমার ভূমিকায়। এছাড়াও এই সিরিজে অভিনয় করছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তিনি অঙ্কুশের ভূমিকায় রয়েছেন।

এক অন্য ধারার প্রেক্ষাপটে গল্প বলতে চলেছে এই সিরিয়াল। কোনও পুরনো কাহিনি ও তার সঙ্গে যুক্ত কিছু ঘটনার রহস্য উদ্ঘাটিত হতে চলেছে গল্পের বিন্যাসে। ধারাবাহিকের ভিডিও-তেই রয়েছে ঘনীভূত রহস্যের চমক।

Click it and Unblock the Notifications