ডাকাত সর্দার সুশান্তের সঙ্গে কেমন মানাচ্ছে সর্দারনী ভূমিকে! দেখুন ছবি
অভিষেক চৌবে পরিচালিত ছবি 'সোনচিড়িয়া'-তে অভিনয় করছেন সুশান্ত সিং চৌহান ও ভূমি পেনধরকর। ডাকাতি ও ডাকাতদের নিয়ে তৈরি হওয়া এই ছবি তে ৭০ এর দশকের চম্বলের ঘটনা উঠে আসছে।
অভিষেক চৌবে পরিচালিত ছবি 'সোনচিড়িয়া'-তে অভিনয় করছেন সুশান্ত সিং চৌহান ও ভূমি পেনধরকর। ডাকাতি ও ডাকাতদের নিয়ে তৈরি হওয়া এই ছবি তে ৭০ এর দশকের চম্বলের ঘটনা উঠে আসছে। ইতিমধ্যেই ছবিতে সুশান্ত সিং রাজপুতের ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। এবার মুক্তি পেল ছবির নায়িকা ভূমি পেনধরকরের ছবি।

ছবিতে ভূমির চেহারা এক্কেবারে পাল্টে গিয়েছে। 'জোর লাগাকে হইশাঁ'-র ভূমি আর নেই। ছবিতে তাঁর চেহারায় যেমন রুক্ষতা তেমনই তাঁর চাউনি যেন অনেক কথা বলে দিচ্ছে। কাঁধে রাইফেল নিয়ে ভূমিকার এই লুক রীতিমত অবাক করছে সকলকে। ছবিতে তাংর প্রথম লুক দেখেই বোঝা যাচ্ছে যে বাকি ছবিতে তাঁকে কেমন ভূমিকায় দেখা যাবে।

এই ছবিতে ভূমিকে একেবারে বুন্দলখণ্ডি মহিলার মতো দেখতে লাগছে। মূলত ডাকাতদের জীবন ও তার সঙ্গে জড়িয়ে থাকা রুক্ষ জীবনযাত্রা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ১৯৭০ সালে চম্বলে ডাকাতদের রাজত্ব নিয়েই ছবিটি তৈরি হচ্ছে। উল্লেখ্য, এর আগে পরিচালক অভিষেক চৌবে 'ইশকিয়া','ঢেড় ইশকিয়া','উড়তা পাঞ্জাব' -এর মতো ছবি পরিচালনা করেছেন।












Click it and Unblock the Notifications