দিনশেষে রয়ে যায় ভালোবাসা, মুক্তি পেল ‘‌কুলের আচার’‌–এর প্রথম গান ‘‌ভুল করেছে ভুল’‌

দিনশেষে রয়ে যায় ভালোবাসা, মুক্তি পেল ‘‌কুলের আচার’‌–এর প্রথম গান ‘‌ভুল করেছে ভুল’‌

‌বিয়ের পর মেয়েদের পদবী বদল নিয়ে এক অন্যধরনের গল্প সাজিয়ে হাজির হচ্ছে '‌কুলের আচার'‌। যেখানে স্বামী-স্ত্রী হিসাবে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকারকে। এছাড়াও সিনেমায় বিক্রমের মা-বাবা হিসাবে রয়েছেন ইন্দ্রাণী হালদার ও সুজন মুখোপাধ্যায়কে। ছবির একটি গান '‌ভুল করেছে ভুল'‌ মুক্তি পেল বুধবার।

দিনশেষে রয়ে যায় ভালোবাসা, মুক্তি পেল ‘‌কুলের আচার’‌–এর প্রথম গান ‘‌ভুল করেছে ভুল’‌

পরিচালক সুদীপ দাসের এই সিনেমায় দেখানো হয়েছে, মধুমিতা সরকারের বিয়ের পর তাঁর পদবী বদল নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে মতাভেদ হয়। আমাদের সমাজের এই কঠোর বাস্তবটাকে তুলে ধরেছেন পরিচালক, যা প্রত্যেক মেয়েকেই বিয়ের পর সহ্য করতে হয়। পারিবারিক এই সিনেমাটি সকলের ভালো লাগবে বলেই মনে করেন পরিচালক।

মানুষের জীবনে সুখ দুঃখ সবই সাময়িক৷ কোনও কিছুই স্থায়ী নয়। সবই পদ্মপাতার জলের মতোই অস্থায়ী। আর এই ছোট ছোট সুখ দুঃখ নিয়েই সিনেমা '‌কুলের আচার'‌। এই সিনেমা থেকে প্রথম গান 'ভুল করেছে ভুল'। প্রসেনের দলবলের বানানো এই গানটা গেয়েছে মাহতিম শাকিব আর মধুবন্তী বাগচি। গানটি অত্যন্ত সুন্দর এবং তার ওপর বিক্রম ও মধুমিতার রসায়ন গানের দৃশ্যায়নকে আরও সুন্দর করে তুলেছে। আসলে মান-অভিমান পেরিয়ে দিনের শেষে ভালোবাসা রয়ে যায়, যা এই গানের মূল বিষয় বস্তু।

কিছুদিন আগেই এই সিনেমার পোস্টার প্রকাশ্যে এসেছে। ইন্দ্রাণী হালদারকে বহু বছর পর বড়পর্দায় দেখা যাবে, যা দর্শকদের কাছে বড় পাওনা। এছাড়াও বিক্রম ও মধুমিতার রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলা সিনেমার দর্শকরা। ইতিমধ্যেই '‌ভুল করেছে ভুল'‌ গানটি ৪ হাজারের ওপর ভিউ হয়ে গিয়েছে। মাহতিম শাকিব ও মধুবন্তী বাগচির মিষ্টি গলা এই গানটিকে আরও মধুর করে তুলেছে। এসভিএফ ব্যানারে তৈরি '‌কুলের আচার' ‌আগামী ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে ‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+