আসছে বাদাম কাকুর নতুন গান, মুক্তি পেতে চলেছে ভুবন বাদ্যকরের অ্যালবাম
আসছে বাদাম কাকুর নতুন গান, মুক্তি পেতে চলেছে ভুবন বাদ্যকরের অ্যালবাম
সোশ্যাল মিডিয়ায় দৌলতে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন বীরভূমের ভুবন বাদ্যকর। যতই দিন এগিয়েছে ততই তার নাম বেড়েছে। তার জনপ্রিয়তা দেশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। তা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে অনেক আগেই। তারকাদের মত তার রয়েছে অনেক ফ্যান। তবে ভুবন বাদ্যকরের গাওয়া গান কাঁচা বাদাম যেভাবে জনপ্রিয় হয়েছিল তা দেখে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে গেছে।

এবার ভুবন বাদ্যকরের গাওয়া তিনটি গান নিয়ে একটি অ্যালবাম লঞ্চ করতে চলেছে। এই খবরে বেশ খুশি বাদাম কাকুর ফ্যানেরা। তবে গত কয়েক মাস ধরে চুপচাপ বসে আছেন ভুবন বাদ্যকর। অনেকে মনে করতেন, অন্যদের মতো তিনিও ক্ষণস্থায়ী। কিন্তু ব্যাপারটা তা নয়। কালী পূজার মৌসুমে নতুন একটি গান প্রকাশ করেন তিনি। আরও গান প্রকাশ করতে যাচ্ছেন বলেও জানান তিনি। সেসব নতুন গানের মধ্যে একটি গান যা এখনো মুক্তি পায়নি। তবে নতুন গানের মধ্যে ভুবন বাবুকে বলতে দেখা গেছে যে তিনি আর চিনাবাদাম বিক্রি করছেন না। তার নতুন গান 'এখন আমি বেচি না বদম'। তা ছাড়া এই গানে তিনি তুলে ধরেছেন কীভাবে তার জীবন বদলে গেছে। ভুবন বদ্যাকরের এই নতুন গান নিয়ে নেটিজেনদের মধ্যেও কম উৎসাহ নেই। সেই উৎসাহের পরিপ্রেক্ষিতে এখন দেখার বিষয় এই গানটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় কী সাড়া পায়।
বলা বাহুল্য, তাঁর গানের জন্য একবার এক ভক্ত তাঁকে একবার আইফোন গিফট করেছিলেন। বাদামকাকু রাজধানী দিল্লিতে একটি শো করতে যান। তার গান শুনে অনেক ভক্তই তার কাছে এগিয়ে আসেন। তবে এক ভক্ত বাদামকাকুকে আইফোন ১৩ উপহার দেন। হ্যাঁ ঠিকই শুনছেন। এখবরে আমি আপনি যেমন অবাক হয়েছি তেমন বাদামকাকু নিজেও অবাক হয়েছেন। এই উপহার পাওয়ার পর তিনি জানান, ভক্তদের ভালোবাসার জোরেই তো আজ আমি এখানে আসতে পেরেছি। আমার তো স্মার্টফোনই ছিল না। আর এখন আইফোন। আমার খুব ভাল লাগছে উপহার পেয়ে।
একসময় নেটপাড়ায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম’ গানটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গানটি সর্বত্রই বাজছে। আর এই গান গেয়ে যেন নতুন ভাগ্য ফিরে পেয়েছে বাদামকাকু। এবার বিদেশী এক সংগীত পরিচালক কাঁচাবাদাম গানের রিমিস্ক করেছিলেন।












Click it and Unblock the Notifications