Bhool Bhulaiyaa 3: ভুলভুলাইয়া ৩ টিজার প্রকাশ্যে, চমকে দিলেন বিদ্যা বালন
ফের মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা বালান। কার্তিক আরিয়ানের বহু প্রতিক্ষিত সিনেমা ভুলভুলাইয়া ৩ ছবির টিজার মুক্তি পেয়েছে। ছবির টিজার মুক্তি পাওয়ার সঙ্গে চমকে গিয়েছেন সকলে। ভুলভুলাইয়া-র থেকে চমকে দেওয়ার মঞ্জুলিকার চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাবালনকে।
অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর ইন্টাগ্রাম পোস্টে ছবির প্রথম টিজারটি শেয়ার করেছেন। সঙ্গে সঙ্গে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া ২ ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। তবে সেই ছবিতে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছিলেন তাব্বু। তাঁদে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল ছবিতে।

নায়িকার ভুমিকায় সেই ছবিতে অভিনয় করেছিলেন কিয়ারা আদবানী। এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে কে রয়েছেন সেটা বোঝা যায়নি টিজারে। জানা গিয়েছে অ্যানিম্যাল ছবি খ্যাত তৃপ্তি দিমিরি রয়েছেন কার্তিক আরিয়ানের বিপরীতে। অ্যানিম্যাল ছবির সাফল্যের পর একের পর এক ভাল ছবির অফার চলে এসেছে তৃপ্তির ঝুলিতে।
কয়েকদিন আগেই তৃপ্তি দিমিরি ব্যাড নিউজ ছবি মুক্তি পেয়েছে আবার রাজ কুমার রাওয়ার সঙ্গে ছবি করছেন তিনি। তার আগেই ভুলভুলাইয়া ৩ ছবির টিজার মুক্তি পেয়েছে। তৃপ্তিকে সেই টিজারে দেখা যায়নি ঠিকই তবে তিনি রয়েছেন। যদিও ছবির মূল আকর্ষণ মঞ্জুলিকার চরিত্রে থাকা বিদ্যা বালন।
শোনা গিয়েছে ছবিতে মাধুরী দিক্ষিতও রয়েছেন। তিনিও নাকি ভুতের চরিত্রেই অভিনয় করবেন। তবে তাঁর চরিত্রটা গোপনেই রেখেছেন পরিচালক। ট্রেলারে তাঁকে দেখা যাবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ২০০৭ সালে প্রথম মুক্তি পেয়েছিল বিদ্যা বালানের ভুলভুলাইয়া। সেই ছবিতে অক্ষয় কুমারও ছিলেন। ছিলেন শাইনি আহুজাও।
পরিচালক অজিম বাজমির পরিচালনায় তৈরি হয়েছে ছবিটি। দীপাবলিতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। ভুলভুলাইয়া সিরিজে কার্তিক আরিয়ানের এটা দ্বিতীয় ছবি। টিজারেই প্রকাশ পেয়েছে এটি একটি হাইভোল্টেজ হরর- কমেডি সিনেমা হতে চলেছে। কার্তিক আরিয়ান ছাড়াও ছবিতে রয়েছেন রাজপাল যাদব, অশ্বিনী কালশেখর, রাজেশ শর্মা, সঞ্জয় মিশ্র। ১ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।












Click it and Unblock the Notifications