মুক্তির দু’দিনে ৩২ কোটির ওপর সংগ্রহ, কার্তিক–অনীশের ভুল ভুলাইয়া ২ বক্সঅফিসে সুপারহিট
মুক্তির দু’দিনে ৩২ কোটির ওপর সংগ্রহ, কার্তিক–অনীশের ভুল ভুলাইয়া ২ বক্সঅফিসে সুপারহিট
কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণী অভিনীত ভুল ভুলাইয়া ২ দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মনে। এই সিনেমার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের 'ধকাড়’ একই দিনে মুক্তি পেলেও ২০২২ সালের বলিউড সিনেমাগুলির মধ্যে সর্বোচ্চ ওপেনার হিসাবে নাম লেখালো 'ভুল ভুলাইয়া ২’।

ট্রেড বিশ্লেষক তরণ আদর্শের অনুযায়ী, ভুল ভুলাইয়া ২ শুক্রবার ও শনিবার আয় করেছে যথাক্রমে ১৪.১১ কোটি টাকা ও ১৮.৩৪ কোটি টাকা। এই দু’দিনে এই সিনেমাটি বক্সঅফিসে মোট আয় করেছে ৩২.৪৫ কোটি টাকা। বিশ্লেষক তরণ আদর্শ এও উল্লেখ করেছেন যে কার্তিক আরিয়ানের সিনেমা প্রথম সপ্তাহেই ৫৫ কোটির ওপর আয় করবে বলে তিনি মনে করছেন। এর আগে রিপোর্টে বলা হয়েছিল যে ভুল ভুলাইয়া ২এর বক্সঅফিস উপার্জন পেছনে ফেলে দিতে পারে অক্ষয় কুমার অভিনীত বচ্চন পাণ্ডে ও আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মুক্তির প্রথম দিনের আয়কে।
এছাড়াও, ভুল ভুলাইয়া ২ কার্তিক আরিয়ানের ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত লাভ আজ কাল–কে ছাড়িয়ে, প্রথম দিনের সর্বোচ্চ আয়কারী হিসাবে ধরা দিয়েছে। ইমতিয়াজ আলির এই ছবিটি ১২.৪০ কোটি টাকা সংগ্রহ করেছিল। প্রসঙ্গত, পরিচালক অনীশ বাজমির ভুল ভুলাইয়া ২ অক্ষয় কুমার–বিদ্যা বালানের ২০০৭ সালের মুক্তিপ্রাপ্ত একই নামের সিনেমার সিক্যুয়েল। এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফরহাদ সামজি, আকাশ কৌশিক ও প্রযোজনা করেছেন ভূষণ কুমার। বলা হচ্ছে অনীশ-কার্তিকের দুর্দান্ত বোঝাপড়া 'ভুল ভুলাইয়া ২’ এর সাফল্যের অন্যতম ইউএসপি।
২০০৭সালে 'ভুল ভুলাইয়া’ মুক্তি পাওয়ার ১৫ বছর পর মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া ২। তবে শোনা যাচ্ছে ভুল ভুলাইয়া ৩ আনতে চলেছেন নির্মাতারা। যদিও ভুল ভুলাইয়া ৩ কে পর্দায় আনতে অতদিন দেরি করতে চান না নির্মাতারা। আগামী ২-৩ বছরের মধ্যেই মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া ৩’।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications