অক্ষয় থাকছেন না 'ভুল ভুলাইয়া ২'-তে! তাঁর জায়গায় আসছেন কে?

২০০৭ সালের ছবিতে' ভুল ভুলাইয়া' মুক্তি পেতেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় অক্ষয় অভিনীত এই ছবি। রাজস্থানের এক রাজবাড়িতে ভুতুরে কাণ্ডকে মজার মোড়কে মুড়ে পেশ করেছিলেন পরিচালক প্রিয়দর্শন।

২০০৭ সালের ছবিতে' ভুল ভুলাইয়া' মুক্তি পেতেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় অক্ষয় অভিনীত এই ছবি। রাজস্থানের এক রাজবাড়িতে ভুতুরে কাণ্ডকে মজার মোড়কে মুড়ে পেশ করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। এবার ফের 'ভুল ভুলাইয়া'আসছে। তবে শোনা যাচ্ছে, ছবিতে থাকছেন না খোদ অক্ষয়ই!

অক্ষয় থাকছেন না ভুল ভুলাইয়া ২-তে! তাঁর জায়গায় আসছেন কে?

একটি সূত্রের দাবি, অক্ষয় ছবিতে থাকছেন অন্য এক ভূমিকায়। আর তাঁর চেনা চরিত্রটিতে অভিনয় করতে চলেছেন অন্য কোনও তারকা। আর চরিত্রটির জন্য ইতিমধ্যেই যাঁদের নাম আলোচনায় আসছে তাঁরা হলেন, ভিকি কৌশল, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানাদের নাম। তবে শেষমেশ কার নাম উঠে আসে, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

খবর, অক্ষয়ের জায়গায় ছবিতে কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরও বেশ চাউর হয়েছে। শোনা যাচ্ছে, ফরগাদ শামজির এ ই ছবির স্ক্রিপ্ট আপাতত বলিউডের নতুন জেনারেশনের প্রথম ৩ তারকাকে নজরে রেখেই লেখা হচ্ছে। আর কাস্টিরক ফাইনাল হলেই, ধীরে ধীরে শুরু হবে ছবির শ্যুটিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+