রাজবাড়িতে আবার ভূত! অক্ষয়ের জায়গায় 'ভুল ভুলাইয়া ২' -তে ইনি কে জানেন

রাজবাড়ির অন্দরমহলে শোনা যেত এক নুপূর পরা মহিলার পায়ের শব্দ। কখনও আবার শোনা যেত গানের সঙ্গে নাচের আওয়াজ। আর সেই রহস্য ভেদ করতেই রাজবাড়িতে আসেন এক চিকিৎসক।

রাজবাড়ির অন্দরমহলে শোনা যেত এক নুপূর পরা মহিলার পায়ের শব্দ। কখনও আবার শোনা যেত গানের সঙ্গে নাচের আওয়াজ। আর সেই রহস্য ভেদ করতেই রাজবাড়িতে আসেন এক চিকিৎসক। মনে পড়ে গেল কি অক্ষয় কুমার অভিনীত 'ভুল ভুলাইয়া ' ছবির চিত্রনাট্য? সেই ছবির চিত্রনাট্য ফের উস্কে দিয়ে এবার আসছে 'ভুল ভুলাইয়া ২'।

রাজবাড়িতে আবার ভূত! অক্ষয়ের জায়গায় ভুল ভুলাইয়া ২ এ ইনি কে জানেন

'ভুল ভুলাইয়া ২' ছবির স্টারকাস্ট নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। শোনা গিয়েছিল প্রাথমিকভাবে ছবিতে থাকতে পারেন অক্ষয় কুমার। তবে পরে শোনা যায়, অক্ষয় যে চরিত্রে অভিনয় করেছেন, ছবির সিক্যুয়েলে সেই চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান। আর ছবিতে কার্তিকের প্রথম লুক প্রকাশিত হয়েছে আজ। ছবির প্রথন পোস্টারেই কার্যত ইন্টারনেট মাত করেছেন কার্তিক।

একদিকে হাস্যরস, অন্যদিকে সাইকো থ্রিলারের উপাদান, আর সবশেষে তাতে ছিল গা ছমছমে কিছু দৃশ্য, সবমিলিয়ে শাইনে আহুজা, বিদ্যা বালান, অক্ষয় কুমার ও আমিশা প্যাটেলের ছবি 'ভুল ভুলাইয়া' ছিল বলিউডের অন্যতম ব্লকবাস্টার। এবার সেই ছবির সিক্যুয়েল কী হতে পারে তা নিয়ে রয়েছে কৌতূহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+