বিজেপিতে ভোজপুরী সুপারস্টার! যোগী গড়ে জমজমাট ভোট ময়দান
গ্ল্যামার ফ্যাক্টরকে ঘরে তুলতে এবার তোড়জোড় সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। বিজেপি থেকে কংগ্রেস , প্রত্যেকেই নিজের দলীয় প্রার্থীর তালিকায় চমক দিতে অভিনেতা অভিনেত্রীদের ঘরে টানতে উদ্যোগী।
গ্ল্যামার ফ্যাক্টরকে ঘরে তুলতে এবার তোড়জোড় সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। বিজেপি থেকে কংগ্রেস , প্রত্যেকেই নিজের দলীয় প্রার্থীর তালিকায় চমক দিতে অভিনেতা অভিনেত্রীদের ঘরে টানতে উদ্যোগী। হাত শিবিরে ঊর্মিলা মাতন্ডকারের যোগ দেওয়ার পর এবার পদ্ম শিবিরে যোদ দিলেন ভোজপুরী সুপারস্টার 'নিরাহুয়া'।

দীনেশ লাল যাদব , যাঁকে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি এক কথায় 'নিরাহুয়া' নামে চেনে, তাঁকেই এবার বিজেপিতে যোগ দিতে দেখা গেল। গোটা উত্তর ভারত জুড়ে এই তারকার ফ্যান বেস প্রবলভাবে পোক্ত। শুধু তাই নয়। গো-বলয়ে বিজেপির ভোটে গ্ল্যামার ফ্যাক্টর হিসাবেও নিরাহুয়া একটি বড় বিষয় হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। শুধু বিজেপির নিরাহুয়া নন, ভোজপুরি তারকা রবি কিষেণও বিজেপির হয়ে লড়তে চলেছেন বলে টুইট করেন এদিন।
Lucknow: Bhojpuri singer and actor Dinesh Lal Yadav 'Nirhua' joins BJP. pic.twitter.com/HFim2BEmKy
— ANI UP (@ANINewsUP) March 27, 2019
উল্লেখ্য, আগামী ১১ এপ্লির ভোট দিতে চলেছে উত্তরপ্রদেশ। তারক আগে গোবলয় রাজনীতি লোকসভা নির্বাতন নিয়ে রীতিমক সরগরম। কিছুদিন আগে স্বপ্না চৌধুরিকে নিয়েও উত্তরপ্রদশের রাজনীতিতে কংগ্রেস ও বিজেপির দড়ি টানাটানি চলেছে। এবার নিরাহুয়া বিজেপিতে যোগ দিতেই অনেকের ধারণা বিজেপির পাল্লা খানিক ভারি হল।












Click it and Unblock the Notifications