আপনি কি ভোজপুরী ছবির ভক্ত !এই ইন্টারনেট মাতানো ফিল্মটি না দেখলে আফসোস হবে
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ভোজপুরী ফিল্ম 'নিরাহুয়া রিক্সওয়ালা ২'। আর ২০১৮ তে এসে সেই ছবির নতু রেকর্ড তৈরি করল ইন্টারনেটে। না!
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ভোজপুরী ফিল্ম 'নিরাহুয়া রিক্সওয়ালা ২'। আর ২০১৮ তে এসে সেই ছবির নতু রেকর্ড তৈরি করল ইন্টারনেটে। না! প্রেক্ষাগৃহে এই ছবি সেভাবে না চললেও, ইন্টারনেটে এই ছবির দর্শক সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউটিউবে এই ছবির দর্শকের সংখ্যা পৌঁছেছে ৫০ মিলিয়ন-এ।

ভোজপুরী স্টার দীনেশ লাল যাদব ও আম্রপালি দুবে অভিনীত এই ছবি এতবছর পর এরকম এক সাফল্য পাবে তা আশা করেননি ছবির প্রযোজক-পরিচালকরাও! ছবির পরিচালক সতীশ জৈন ছবির এই ইন্টারনেট সাফল্য নিয়ে বেশ উচ্ছসিত। সাম্প্রতিককালে কোনও আঞ্চলিক ছবি ইউটিউবে এই পরিমাণ দর্শক সংখ্যা সেভাবে আকর্ষণ করতে পারেনি। সেই দিক থেকে এই ভোজপুরী ছবিটি নিঃসন্দেহে একটি বড় খবর।
উল্লেখ্য, কিছুদিন আগেই দোলের মরশুম মাতিয়ে দিয়েছিল আরেক ভোজপুরী ভিডিও। সেটি ছিল একটি গানের ভিডিও। 'হোলি মে জিএসটি' গানটির ভিডিও-ও বেশে জনপ্রিয়তা পায় ইন্টারনেট জুড়ে। তারপর আবার এই ফিল্মের ভিডিওটি ইন্টারনেট মাতাতে শুরু করায় ফের একবার শিরোনামে আসছে ভোজপুরী ফিল্ম।












Click it and Unblock the Notifications