প্রতারিত হয়েছি, ফেসবুক লাইভের পর আত্মঘাতী ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠক
প্রতারিত হয়েছি, ফেসবুক লাইভের পর আত্মঘাতী ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠক
বলিউড হোক বা টেলিভিশন জগত, রঙীন জীবনের হাতছানির পাশাপাশি রয়েছে বহু হতাশা ও মানসিক অবসাদ। যার জন্য দীর্ঘদিন ধরে এই দুই ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেতা–অভিনেত্রীরা আত্মহননের পথ বেছে নিচ্ছেন। সুশান্ত সিং রাজপুত, জিয়া খান, প্রত্যুষা ব্যার্নার্জি, কুশল পাঞ্জাবি, সেজল শর্মা, মনমিত গ্রেওয়াল, সমীর শর্মা সহ বহু অভিনেতাই আত্মহত্যা করেছেন শুধুমাত্র অবসাদে ভুগে। এবার ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠক তাঁর মুম্বইএর দাহিসারের বাড়িতে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।

গত ২ অগাস্ট ৪০ বছরের অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর একদিন আগে তিনি ফেসবুকে লাইভে আসেন এবং সেখানে তিনি প্রতারিত হওয়ার কথা এবং কাউকে বিশ্বাস না করার কথা বলেন। তিনি ১ অগাস্ট ফেসবুক লাইভে এসে বলেন, 'আপনি যদি কারোর কাছে গিয়ে বলেন যে আপনি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আত্মঘাতী হওয়ার চিন্তা মনে আসছে। তবে সে আপনার যত ভালোই বন্ধু হোক না কেন, আপনাকে তৎক্ষণাত বলবে যে তাকে ওই সমস্যা থেকে দূরে রাখতে, যাতে আপনার মৃত্যুর পর সে কোনও সমস্যায় না পড়ে। এছাড়াও মানুষ অন্যের সামনে আপনাকে নিয়ে ঠাট্টা–তামাশা ও অশ্রদ্ধা করতে ছাড়ে না। তাই কখনও নিজের সমস্যা অন্যের সঙ্গে ভাগ করে নেবেন না এবং কাউকে নিজের বন্ধু ভাববেন না।’ তিনি হিন্দিতে এই ফেসবুক লাইভ করেন।
তিনি আরও বলেন, 'এমন ব্যক্তি হন যার প্রতি সকলে বিশ্বাস করতে পারে কিন্তু সে নিজে কাউকে বিশ্বাস করতে পারে না। আমি এটা আমার জীবন থেকে শিক্ষা পেয়েছি। মানুষ খুবই স্বার্থপর ও অন্যকে গ্রাহ্য না করার প্রবণতা থাকে তাদের মধ্যে।’ ভোজপুরি সিনেমা ও টেলি অভিনেত্রী অনুপমা বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা এবং মুম্বইয়ে কাজের সূত্রে থাকেন। তাঁর আত্মহত্যার মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। রিপোর্টে জানা গিয়েছে যে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে যে তিনি মালাডের উইশডম প্রোডুউসার সংস্থায় ১০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরে সেই টাকা ম্যাচুয়ার হওয়ার পরও তিনি তা ফেরত পাননি। অসমর্থিত সূত্রের খবর, অনুপমা এক ব্যক্তির বিষয়ে জানিয়ে গিয়েছেন, নাম মণিশ ঝাঁ, যিনি তাঁর দু–চাকার গাড়ি নিয়ে লকডাউনের সময় বিহার চলে যান এবং ফিরে আসেন না।
বৃহস্পতিবারই টেলিভিশনের আরও এক অভিনেতার আত্মঘাতী হওযার খবর সকালে শোনা গিয়েছিল। কাহানি ঘর ঘর কি বা কিউকি সাস ভি কভি বহু থি বা সমসাময়িক ধারাবাহিক ইয়ে রিস্তা হ্যয় প্যায়ার কে–র অভিনেতা সমীর শর্মা আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানিয়েছে, ৪৪ বছর বয়সী এই অভিনেতার দেহ তাঁর বাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। যদিও তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications