এই সিরিয়ালে বিভূতিভূষণের কাহিনির এক বিশেষ চরিত্রে আসছেন ভাস্বর
টেলিভিশনের জনপ্রিয় মুখ ,অভিনেতা ভাস্বর চট্টোপাধ্য়ায় এবার আসতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্য়ায়ের কাহিনি অবলম্বনে তৈরি এক নয়া ধারাবাহিকের।
টেলিভিশনের জনপ্রিয় মুখ ,অভিনেতা ভাস্বর চট্টোপাধ্য়ায় এবার আসতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্য়ায়ের কাহিনি অবলম্বনে তৈরি এক নয়া ধারাবাহিকের। 'এক মাসের সাহিত্য' ধারাবাহিকে ভাস্বরকে দেখা যাবে এক নতুন গল্পে, বিভূতিভূষণের 'ফুলেশ্বরী' অবলম্বনে তৈরি হতে চলেছে এই গল্পটি।

ভাস্বর ছাড়াও এই সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে অনুসূয়া মুখোপাধ্যায়, তপতী মুন্সি, শক্তি দে প্রমুখ অভিনেতাদের। উল্লেখ্য, এই ধারাবাহিকে বাংলা সাহিত্যের এক একটি অসামান্য উপন্যাস তথা গল্প অবলম্বনে তৈরি করা হয় পর্ব গুলি। একটি মাস ধরে দেখানো হয় সাহিত্যের বিভিন্ন গল্প অবলম্বনে নানা কাহিনি । আর সেই কাহিনির ধারাবাহিকে এবার আসছেন ভাস্বর।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে টেলিভিশন ফিল্ম সহ বিভিন্ন ক্ষেত্রে অভিনয় করেছেন ভাস্বর. তবে তাঁর জনপ্রিয়তা টেলিভিশনেই বেশি। 'কবকাঞ্জলি' দিয়ে শুরু হলেও, নব্বইয়ের দশকের বাংলা মেগা সিরিয়াল 'জন্মভূমি' তে প্রথমবার উজ্জ্বল উপস্থাপনা ছিল ভাস্বরের। এরপর আর ফিরে তাকাতে হয়নি ভাস্বরকে। একর পর এক বাংলা সিরিয়ালে তিনি দাপটের সঙ্গে অভিনয় করছেন। এহার তাঁকে দেখা যাবে 'এক মাসের সাহিত্য' ধারাবাহিকে।












Click it and Unblock the Notifications