'আমার পেশী এত ফোলা যে শর্টস পরলে মনে হয় ওটা পেট', 'ভারত' মুক্তির আগে দাবি সলমনের
রাত পোহালেই মুক্তি পেতে চলেছে বলিউড সুলতান সলমনের ফিল্ম 'ভারত'। ইদের মরশুমে ফের ফিরছেন ভাইজান সলমন। আর সেই উচ্ছ্বাসে আজ থেকেই উত্তেজনায় ফুটছেন তাঁর ভক্তকূল।
রাত পোহালেই মুক্তি পেতে চলেছে বলিউড সুলতান সলমনের ফিল্ম 'ভারত'। ইদের মরশুমে ফের ফিরছেন ভাইজান সলমন। আর সেই উচ্ছ্বাসে আজ থেকেই উত্তেজনায় ফুটছেন তাঁর ভক্তকূল। এদিকে, 'ভারত' ছবিটির মুক্তির আগে এক সাক্ষাৎকারে সলমন মুখ খোলেন তাঁর ৬ প্যাক বডি বিল্ডিং নিয়ে।

সলমন এক সাক্ষাৎকারে দাবি করেছেন,' আমার পেশীগুলি এতটাই ফোলা যে আমি যখন শর্টস পরি, তখন মনে হয় থোড়া সা স্টম্যাক হ্যায়... '। এরপরই তাঁকে বলি বিল্ডিং নিয়ে প্রশ্ন করা হলে বলিউডের ভাইজান বলেন, 'এটা প্যাক -এর প্রশ্ন নয়, .. কারোর ফ্ল্যাট স্টম্যাক আছে, কারোর নেই।.. তবে হঠাৎ করে প্রচুর ফ্যাট দেহে রাখা আর তা হঠাৎ করে দেহ থেকে বার করে দেওয়া , শরীরের পক্ষে খারাপ। '
প্রসঙ্গত , আগামীকাল যাবতীয় প্রতীক্ষার পালা শেষ করে মুক্তি পেতে চলেছে সলমনের বহু প্রতিক্ষিত ছবি 'ভারত'। মনে করা হচ্ছে, ৩০০ কোটি ছাড়িয়ে অনেক দূর এগোবে সলমনের 'ভারত' ছবিটি। তবে বক্স অফিস ভবিষ্যদ্বাণী থেকেও সলমনের 'টিউবলাইট'-এর মতো ফিল্ম এক্কেবারে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।












Click it and Unblock the Notifications