ভবিষ্যতের ভূতরা কেমন ধরনের হবে! সেই চেহারার এক ঝলক দেখে নিন
'ভূত -ভূবিষ্যৎ' জানা সকলের পক্ষে সম্ভব নয়! তবে এমনই অসাধ্য কিছুর পথে এগিয়ে চলেছেন পরিচালক অনীক দত্ত।
'ভূত -ভূবিষ্যৎ' জানা সকলের পক্ষে সম্ভব নয়! তবে এমনই অসাধ্য কিছুর পথে এগিয়ে চলেছেন পরিচালক অনীক দত্ত। অনীক দত্ত পরিচালিত ছবি 'ভূতের ভূবিষ্যৎ' এর পর এবার 'ভবিষ্যতের ভূত' আর কিছুদিনের মধ্যেই স্ক্রিনে আসতে চলেছে।

কয়েক বছর আগে এক ঝাঁক তারকাকে নিয়ে অনীক দত্ত তৈরি করেছিলেন 'ভূতের ভবিষ্যৎ'। আর সেই মাল্টিস্টারকাস্টের ছবির পর আসছে 'ভবিষ্যতের ভূত'। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। তবে ছবিকে কোনও মতেই সিক্যুয়েল বলতে রাজি নন পরিচালক স্বয়ং।বাস্তব নাকি ভার্চুয়াল, কোন জগতে নিজেদের অস্তিত্ব খুঁজে চলেছে ভূতেরা? এ প্রশ্নের উত্তর দিতেই আসছে নয়া ছবি। তবে তার আগে মুক্তি পেল 'ভবিষ্যতের ভূত' ছবির মোশন পোস্টার।
অনীকের নতুন ছবিতে থাকছেন, সুমন মুপখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, রেশমী সেন, খরাজ মুখোপাধ্যায়, মুনমুন সেনরা। ছবির মোশন পোস্টার মুক্তির পর, এবার অপেক্ষা ট্রেলার ও ছবির মুক্তির জন্য।












Click it and Unblock the Notifications