(ভিডিও) দেখে নিন পিকু চলচ্চিত্রের ট্র্যাক 'বেজুবান'

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সুজিত সরকারের আগামী ছবি 'পিকু'-র ট্রেলর। বেরনোর পরই যথেষ্ট হিট হয়েছে ট্রেলর।
সত্যজিৎ রায়ের শর্ট ফিল্ম 'পিকুর ডায়েরি' থেকে অনুপ্রাণিত হয়ে ছবির নাম রেখেছেন পরিচালক সুজিত। বাবা, মেয়ের সম্পর্কের এক অদ্ভুত মজার গল্প নিয়ে তৈরি হয়েছে পিকু। বাবা, মেয়ের চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইরফান খান। সিনেমার গল্প একটি বাঙালি পরিবারের বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে। বাবা কোষ্ঠকাঠিন্য ও বয়ঃজনিত সমস্যায় ভুগছেন। সিনেমায় মেয়ে বাবার এই সমস্যা সামলানোর চেষ্টা করে। এক দায়িত্বশীল মেয়ের ভূমিকায় দীপিকা অনবদ্য করেছেন। অভিনয়ে অমিতাভ সবসময়ই অনন্য।
ট্রেলর লঞ্চের আগে ছবির জন্য অভিনব স্ট্র্যাটেজি নেন দীপিকা। আগামী ৮ মে মুক্তি পাচ্ছে সুজিত সরকারের 'পিকু'।












Click it and Unblock the Notifications