Best Indian Web Series: শেষ না দেখে সরবে না চোখ! দেখে নিন সেরা ১০ ওয়েব সিরিজ
Best Indian Web Series: সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে মানুষের পছন্দ! এমনকি বদলাচ্ছে ধরণও। বড় পর্দায় নয়, এখন ওটিটি প্লাটফর্মে বেশি নজর রাখছেন বিনোদনপ্রেমী মানুষ। ইতিমধ্যে একাধিক ওটিটি প্লাটফর্ম এসেছে। তৈরি হচ্ছে বিভিন্ন স্বাদের সিরিজও।
এমনকি এই সমস্ত সিরিজে (Best Indian Web Series) কাজ করছেন একাধিক বড় পর্দার কলাকুশলীরা। বোল্ড হোক কিংবা অন্য স্বাদের সিরিজ বানাচ্ছেন প্রযোজকরাও। আর তা পছন্দও হচ্ছে দর্শকদের। একটা শেষ হওয়ার পর পরের টা কবে রিলিজ হবে তা দেখতে বসে রয়েছেন!আজ এমনই ১০ টি ওয়েব সিরিজের (Web Series) নাম রইল এই প্রতিবেদনে যা না দেখলেই নয়। জানেন সেগুলি কি? দেখুন সেই তালিকা।

Nabanita Das: জিতুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পরেই বড় পর্দায় নবনীতা! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?
Best Indian Web Series: যে ১০ টি ওয়েব সিরিজ না দেখলেই নয়
1. নাইট ম্যানেজার (The Night Manager) - আদিত্য রায় কাপুর ও অনিল কাপুর অভিনীত এই ওয়েব সিরিজ বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
2. ফ্যামিলি ম্যান (The Family Man) - রাজ ও ডিকে পরিচালিত এই ওয়েব সিরিজ একেবারে ব্লকবাস্টার হিট। মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজের প্রথম দুটি সিরিজ দর্শকদের বেশ পছন্দের।
3. মির্জাপুর (Mirzapur) - প্রথম দুই সিজনে বাজিমাৎ করেছে কালিন ভাইয়া ও গুড্ডু অভিনীত এই সিরিজ। তৃতীয় সিজনের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
4. মিসম্যাচড (Mismatched) - হোয়েন ডিম্পল মেট ঋষি, এই বইটির গল্প নিয়েই তৈরি হয়েছে মিসম্যাচড। প্রাযক্তা অভিনীত প্রথম দুই সিজনের ভিউ চোখে পড়ার মতো।
5. আরিয়া (Aarya) - ডিজনি হটস্টারে এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুস্মিতা সেন।
6. পাতাল লোক (Paatal Lok) - এই সিরিজের প্রযোজন অনুষ্কা শর্মা। এটি একটি ক্রাইম থ্রিলার। টানটান গল্প।
7. আশ্রম (Aashram) - এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। গল্পের শেষ না দেখে উঠতে পারেন না দর্শকেরা। বাঙালি অভিনেত্রী ত্রিধাকেও দেখা যাচ্ছে এই সিরিজে।
8. স্কুপ (Scoop) - নেটফ্লিক্সের এই সিরিজ তৈরি হয়েছে এক সাংবাদিকে জীবন নিয়ে।
9. ফারজি (Farzi) - প্রথম যিনি নোট তৈরি করেছিলেন, তাঁর জীবনের উপর ভিত্তি করেই এই গল্প। এটিও একটি ক্রাইম থ্রিলার। একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে শাহিদ কাপুর অভিনীত এই সিরিজ।
10. স্ক্যাম ১৯৯২ (Scam 1992) - কোভিজ পরিস্থিতি সবথেকে বেশি যে সিরিজ মানুষ দেখেছেন, সেটা হল এই স্ক্যাম ১৯৯২। মূলত স্টক মার্কেট নিয়েই তৈরি এই গল্প।
এর মধ্যে কোনগুলি আপনার দেখা ?












Click it and Unblock the Notifications