Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের সেরা ভাই-বোন জুটি কাদের, দেখুন একনজরে

বহু ভাইবোনের জুটি একসঙ্গে অথবা আলাদাভাবে বলিউড জয় করেছে। তাদের মধ্যে কারা রয়েছেন সবচেয়ে পরিচিত মুখ, দেখে নেওয়া যাক একনজরে।

রাখী বন্ধন ভারতীয়দের কাছে এক পবিত্র উৎসব। এই উৎসব ভাই-দাদাদের সঙ্গে বোন-দিদিদের সম্পর্ক আরও মজবুত করে তোলে। একে অপরের পাশে দাঁড়িয়ে বিপদে সাহায্য করার অঙ্গীকারবদ্ধ হতে শেখায়। ভাই-বোনের সম্পর্ক নিয়ে বলিউডেও অনেক কাহিনি রয়েছে। বহু ভাইবোনের জুটি একসঙ্গে অথবা আলাদাভাবে বলিউড জয় করেছে। তাদের মধ্যে কারা রয়েছেন সবচেয়ে পরিচিত মুখ, দেখে নেওয়া যাক একনজরে।

জোয়া ও ফরহান আখতার

জোয়া ও ফরহান আখতার

বলিউডের সেরা ভাই-বোনের তালিকায় একেবারে প্রথমদিকে রয়েছেন জোয়া আখতার ও ফরহান আখতার। দিল চাহতা হ্যায়, রক অন, লাক বাই চান্স মিলে মোট ৭টি ছবি দুজনে মিলে করেছেন। দুজনেই চূড়ান্ত সফল। এঁরা দুজনে পরিচালক হিসাবে যেমন সফল তেমনই ফরহান অভিনেতা হিসাবেও অসাধারণ। তবে জোয়া খুব বেশি অভিনয় করেননি।

সঈফ ও সোহা আলি খান

সঈফ ও সোহা আলি খান

নবাব পরিবারের ভাই-বোন সঈফ ও সোহা দুজনেই অভিনয়ে এসেছেন মা শর্মিলা ঠাকুরকে দেখে। সঈফ বহুদিন হল ইন্ডাস্ট্রিতে রয়েছেন। সোহাও বেশ কয়েকটি সিনেমায় সাবলীল অভিনয় করেছেন। দুজনকে একনামে সকলেই চেনেন। তবে এখনও কোনও সিনেমায় একসঙ্গে কাজ করেননি দুজনে।

একতা ও তুষার কাপুর

একতা ও তুষার কাপুর

দুজনেই যে বলিউডে অসাধারণ কাজ করেছেন তা নয়। একজন টেলিভিশন জগত কাঁপিয়ে ছেড়েছেন। একতাকে বলা হয় 'কুইন অব ইন্ডিয়ান সোপ'। এদিকে তুষার কাপুর বলিউডে নিজের পরিচয় গড়ে তুলেছেন। এবং কমেডি সিনেমায় বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন।

রণবীর ও করিনা কাপুর

রণবীর ও করিনা কাপুর

কাপুর পরিবারের প্রায় সকলেই সিনেমায় মুখ দেখিয়েছেন বা পরেও দেখাবেন। এই প্রজন্মের সবচেয়ে সফল দুজন করিনা ও রণবীর তুতো ভাইবোন। দুজনেই নায়ক বা নায়িকা হিসাবে সবচেয়ে সফলদের একজন। দুজনেই বেশ কিছুদিন হল বলিউড শাসন করে চলেছেন।

অর্জুন ও সোনম কাপুর

অর্জুন ও সোনম কাপুর

তুতো ভাই-বোন অর্জুন ও সোনম দুজনেই উঠতি নায়ক-নায়িকাদের মধ্যে অন্যতম পরিচিত ও সফল। বড় তারকাদের সঙ্গে তুলনা হয়ত চলে না, তবে সোনম বা অর্জুন দুজনেই নিজের মতো করে সফল। অভিনয়ে কেউ কারও চেয়ে কম যান না। আগামিদিনে বলিউডের ভবিষ্যত এঁরাই।

সলমন ও অর্পিতা খান

সলমন ও অর্পিতা খান

দুজনেই বলিউডে অভিনয় না করলেও সলমন খানের বোন অর্পিতাকে সকলেই চেনেন। সলমন নিজে বলিউডের সুপারস্টার। তিনি যাতে হাত দেন তা সোনা হয়ে যায়। পরিবারের সবচেয়ে ছোট বোন অর্পিতাকে সকলেই ভালোবাসেন। তাঁকে সলমনের বোন হিসাবেই সকলে চেনেন।

হুমা কুরেশি ও সাকিব সালেম

হুমা কুরেশি ও সাকিব সালেম

হুমা কুরেশি বর্তমান সময়ে অন্য ধারার ছবি হোক অথবা বলিউড বানিজ্য ধারার ছবি, সবেতেই নিজের অভিনয়ের গুণে ছাপ ফেলেছেন। ভাই সাকিবও বলিউডে পরিচিত মুখ হয়ে উঠছেন। আগামিদিনে আরও ভালো কাজ করবেন, এমনটা আশা করাই যায়।

 শাহিদ ও সানা কাপুর

শাহিদ ও সানা কাপুর

শাহিদ ও সানা দুজনে দুই মায়ের সন্তান। বাবা পঙ্কজের প্রথম বিয়ে থেকে শাহিদ ও পরের বিয়ে থেকে সানা কাপুরের জন্ম। শাহিদ বরাবরই ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছেন। শানদার সিনেমায় শাহিদের সঙ্গে সানাকে অভিনয় করতেও দেখা গিয়েছে। সেই সিনেমায় বাবা পঙ্কজ কাপুরও ছিলেন।

সাজিদ ও ফারহা খান

সাজিদ ও ফারহা খান

ফারহা কোহিওগ্রাফি দিয়ে বলিউড কেরিয়ার শুরু করেন। সাজিদ টেলিভিশনে সঞ্চালনা করতেন। পরে দুজনেই ছবি পরিচালনায় হাত পাকিয়েছেন। অভিনয় থেকে পরিচালনা, প্রযোজনা, কোনও কিছুই বাদ দেননা এই বলিউডি ভাই-বোনের জুটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+