Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৮-এর সেরা ১০ টি হিন্দি ছবি, যাদের বক্স অফিসের সাফল্য ঈর্ষণীয়

২০১৮-এ বলিউডের এই ছবিগুলি বক্স অফিসে 'ম্যাজিক' করেছে ! এদের আয়ের পরিমাণ অবাক করার মতো

২০১৮ সালে বলিউডের সবচেয়ে বড় চমক দিয়েছে ছোট বাজেটের একাধিক ছবি। নামীদামী খানদের ফিল্মের থেকেও এই গোটা বছরে বেশি জনপ্রিয়তা পেয়েছে তুলনামূলকভাবে স্টারডামে পিছিয়ে থাকা অনেক অভিনেতা। একনজরে দেখে নেওয়া যাক ২০১৮ সালে বলিউডে চমক দেখিয়েছে কোন কোন ছবি।

সঞ্জু

সঞ্জু

রণবীর কাপুর আরও একবার বলিউডে নিজের দাপট দেখিয়েছেন ২-১৮ এর অন্যতম প্রতিক্ষিত ছবি সঞ্জুর হাত ধরে। ২৪ সপ্তাহ ৬ দিনে এই ছবি ব্যবসা করেছে ৩৪২.৫৩ কোটি টাকার।

পদ্মাবত

পদ্মাবত

কোনও নামী 'খান' ছিলনা ছবিতে। রণবীর-শাহিদ- দীপিকার অভিনয়ে ভর করে ২০১৮ সালের এই অন্যতম বিতর্কিত ছবি ৪৭ সপ্তাহে আয় করেছে

৩০২.১৫ কোটি টাকা। যা নিঃসন্দেহে সঞ্জয় লীলা বনশালীর বড় প্রাপ্তি।

২.০

২.০

রজনীকান্ত অক্ষয় কুমার অভিনীত '২.০' ৩ সপ্তাহে এখনও পর্যন্ত রোজগার করেছে ১৮৩.৭৫ কোটি টাকা। সেখানে সলমনের 'রেস থ্রি' রয়েছে ১৬৬.৪০ কোটি টাকায়।

বাগী ২

বাগী ২

৩৭ সপ্তাহে টাইগার স্রফ অভিনীত 'বাগী ২' রোজগার করেছে ১৬৪ .৩৮ কোটি টাকা। সেদিক থেকে আমিরের 'ঠগস অফ হিন্দোস্তান' এর ঝুলিতে রয়েছে ১৫১. ১৯ কোটি টাকা। আমির অমিতাভ অভিনীত এই ছবি রীতিমত অবাক করেছে ভক্তদের।

বধাই হো

বধাই হো

এই বছরের অন্যতম কম বাজটের ছবি 'বধাই হো'। আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্তা অভিনীত এই ছবি ৯ সপ্তাবে রোজগার করেছে ১৩৭.৩৪ কোটি টাকা।

স্ত্রী

স্ত্রী

রাজকুমার রাও অভিনীত ছবি 'স্ত্রী' রোজগার করেছে ১২৯ কোটি টাকা। ১৫ সপ্তাহে এই কম বাজেটের ছবি যা রোজগার করেছে , তা নিঃসহন্দেহে একটি বড় দিক নির্মাতাদের পক্ষে।

রাজি

রাজি

মেঘনা গুলজার পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত এই ছবি বছরের অন্যতম হিট ফিল্ম। ছবির রোজগার ' ৩১ সপ্তাহে ১২৩ কোটি টাকা।

অন্ধাধুন

অন্ধাধুন

আয়ুষ্মান খুরানা অভিনীত 'অন্ধাধুন' এই বছরের অন্যতম হিট ফিল্ম । কম বাজেটে এই ছবি রোজগার করেছে ৭৪. ৪৫ কোটি টাকা। অসম্ভব সুন্দর একটি সামাজিক বার্তা দিয়েছে ফিল্ম।

আরও কয়েকটি উল্লেখযোগ্য ছবি

আরও কয়েকটি উল্লেখযোগ্য ছবি

২০১৮ সালে আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'মুল্ক', 'অক্টোবর', 'কোদারনাথ','রেড' সহ একাধিক ছবি এই বছর থেকেছে আলোচনায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+