টুইটার, ইনস্টার পর নতুন ট্রেন্ড ইউটিউব, চ্যানেল খুলে সেলেবরা করছেন ভিডিও শেয়ার
টুইটার, ইনস্টার পর নতুন ট্রেন্ড ইউটিউব, চ্যানেল খুলে সেলেবরা করছেন ভিডিও শেয়ার
টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ছাড়া এখন লাইফ ভাবতে পারেন না নিউ জেনারেশন। আনন্দের খবর, দু:খের খবর, হৈ হুল্লোড় থেকে শুরু করে ব্রেকাপ প্যাচাপ সব রকম খবরের চটজলদি আপডেট থাকে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় এতো সক্রিয় থাকে তবে সেলেবরা কেন পিছিয়ে থাকবেন। তারাও তাদের জীবনের সব রকম আপডেট দিয়ে চলেন ইনস্টা হ্যান্ডেল থেকে শুরু করে টুইটারে। নিত্যদিন ঘন ঘন আপডেট দেওয়া রুটিন করে ফেলেছেন তারা। কারণ সরাসরি জনসংযোগ করা যায় সোশ্যাল সাইটের মাধ্যমে। মিডিল ম্যানের দরকার পড়ে না। তবে শুধু ফেসবুক,টুইটার,ইনস্টাগ্রাম নয় বলি সেলেবদের নতুন ট্রেন্ড ইউটিউব। নিজেদের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন অনেক তারকাই। কখনও গান গাইছেন, কখনও শরীরচর্চা বা নাচের স্টেপ দেখাচ্ছেন বা কখনও কোন বিষয় নিয়ে উপর বক্তব্য রাখছেন। এই তালিকায় নাম রয়েছে কোন বলি সেলেবের চলুন দেখে নেওয়া যাক।

আলিয়া ভাট
কেরিয়ারের প্রথম থেকেই বলিউডে বড় বড় প্রজেক্টে কাজ করেছেন আলিয়া ভাট। রাজি, গাঙ্গুবাই সিনেমায় তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের। দিন দিন বৃদ্ধি পেয়েছে তার অনুরাগীর সংখ্যা। ইনস্টাগ্রামেও বেশ অ্যাকটিভ থাকেন ভাট কন্যা। ২০১৯ সালে ৭ মার্চ তিনি খুলে ফেলেন তার নিজেস্ব ইউটিউব চ্যানেল। তার নিত্যদিনের জীবন যাত্রা নিয়ে তৈরি ব্লগগুলো সেখানে শেয়ার করেন আলিয়া। তার ১.২৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

বরুণ ধাওয়ান
অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে আলিয়ার পাশাপাশি খাতা ইউটিউব চ্যানেল খুলেছেন বরুণ ধাওয়ান। ২০১৯ সালে ডেভিড পুত্র তার নিজেস্ব ইউটিউব চ্যানেলটি খোলেন। বরুণ নিজেও প্রতিদিন তার ইনস্টা পেজ থেকে শুরু করে টুইটারে বেশ অ্য়াকটিভ থাকেন। ইউটিউব চ্যানেল খুলে সে ভবিষ্যৎ প্রজেক্ট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তার আপকামিং ফিল্ম নিয়ে দর্শকদের আগে থেকে অবগত রাখেন। যেমন ইউটিউবের মধ্য দিয়ে "স্ট্রিট ডান্সার থ্রিডি" সিনেমার প্রমোশন করেন বরুণ। তার এই চ্য়ানেলে ১৭৮ হাজার ফলোয়ার রয়েছে।

কার্তিক আরিয়ান
"ভুলভুলাইয়া ২" সিনেমাটি চলতি বছর প্রেক্ষাগৃহে জাদু দেখিয়ে বক্স অফিসে হিট করে। সিনেমায় অসাধরাণ অভিনয় করেন কার্তিক। কার্তিকের চেহারায় মুগ্ধ তার মহিলা ভক্তরা। কার্তিক বহু তরুণীর ক্রাশ। অভিনেতার অনুরাগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। কার্তিক ইউটিউবে তার খাতা খুলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চালু করেন নতুন চ্য়ানেল। সেখানে তার গানের ভিডিও থেকে শুরু করে ফ্যানেদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। তার চ্যানেলে ফলোয়ার সংখ্যা প্রায় ৮৯ হাজার।

জ্যাকলিন ফার্নান্দেজ
জ্যকলিন বরাবর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। নানা ধরনের কর্মকান্ড তিনি তুলে ধরেন সোশ্যাল সাইটে। ২০১৯ সালের জুলাই মাসে তিনি তার ইউটিউব চ্যানেলটি খোলেন। অভিনেত্রী তার নিত্যদিনের কার্যকলাপ থেকে শুরু করে শুটিং এবং গানের নানা টুকরো টুকরো ভিডিও শেয়ার করেন। যেগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন ফ্য়ানেরা। জ্যাকলিনের ইউটিউবে ফলোয়ার সংখ্যাও প্রায় ৩৬৮ হাজার।












Click it and Unblock the Notifications