Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Holi 2024: বিয়ের পর প্রথম হোলি, কাঞ্চনের রঙে কতোটা রঙিন হলেন শ্রীময়ী

হোলির রঙে রঙিন হয়ে উঠেছিল তাঁরা। বিয়ের পর প্রথম বিয়ে বলে কথা। কাঞ্চন আর শ্রীময়ী একান্তে হোলি কাটাতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন। তাই কোনও হই উল্লোর বা অতিথি আমন্ত্রণ করেননি। এমনকী বন্ধুবান্ধবদের নিয়ে হইহই কাণ্ড পর্যন্ত করেননি তাঁরা।

বাড়িতে গোপাল রয়েছে তাই দোলপূর্ণিমার পুজোয় একেবারে গৃহিনীর মতোই অংশ নিয়েছিলেন শ্রীময়া। পরিবার পরিজনদের নিয়ে সেরেছিলেন পূর্ণিমার পুজো। তারপরে দোল খেলা। একে অপরকে রাঙিয়ে দিয়েছে লাল আবিরে। শ্রীময়ীর গালে লাল আবিরে রাঙিয়ে দিয়েছেন কাঞ্চন। শ্রীময়ীও কাঞ্চনের গালে দিয়েছেন লাল আবিরের ছোঁয়া।

Holi 2024

একেবারে অন্যরকম ভাবে হোলি কাটিয়েছেন তাঁরা। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের তৃতীয় বিয়ে। এর আগে দুটি বিয়ে করেছিলেন কাঞ্চন। দ্বিতীয় বিয়ে করেছিলেন অভিনেত্রী পিংকীকে। তাঁদের এক সন্তানও রয়েছে। প্রথমে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চন এবং পিংকি বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে কাঞ্চনের বান্ধবীতে পরিণত হন শ্রীময়ী। তারপরেই পিংকি ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন।

তারপরে বিচ্ছেদের মামলা দায়ের হয়। এবং বিচ্ছেদ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই প্রায় শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে নিয়েছিলেন কাঞ্চন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিয়ে আইনী বিয়ে সারেন তাঁরা। তারপরে আনুষ্ঠানিক বিয়ে হয়েছে মার্চ মাসের তিন তারিখে। শ্রীময়ী- কাঞ্চনের বিয়ের রিসেপশন নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। সাংবাদিক, দেহরক্ষী এবং সারমেয়দের প্রবেশ নিষেধ বলে বাইরে বোর্ড টাঙানো হয়েছিল।

তারপরে শ্রীময়ী তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও তেমন সন্তোষজনক কোনও কারণ পাওয় যায়নি। তারপর থেকে তাঁদের তেমন ভাবে প্রচারের আলোয় দেখা যায়নি। সেকারণেই কি একেবারে নিজেরাই নিজেদের রং দিয়ে হোলি সেলিব্রেশন করলেন। বন্ধুবান্ধব সমাগমের কোনও চেষ্টা করলেন না তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+