বিয়ের পর টেলি অভিনেত্রী সুস্মিতার প্রথম নববর্ষ, সেদিনের স্পেশ্যাল প্ল্যান নিয়ে মুখ খুললেন নবদম্পতি
সুস্মিতার সঙ্গে নববর্ষ সেলিব্রেশনের আড্ডায় পাওয়া গেল তাঁর স্বামী সব্যসাচীকেও। উঠে এল নববর্ষের প্ল্য়ান থেকে তাঁদের প্রেমের শুরুর দিকের নানা কাহিনি। ওয়ান ইন্ডিয়ার সঙ্গে তাঁদের এই বিশেষ সাক্ষাৎকারটি দেখে
তিনি টেলিভিশনের অতি পরিচিত মুখ। বাংলা সিরিয়ালের অন্যতম নায়িকা সুস্মিতা এখন রীতিমত গিন্নী! দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন সংসার। কিছুদিন আগেই তিনি সাতপাকে বাঁধা পড়েছেন সাংবাদিক সব্য়সাচী চক্রবর্তীর সঙ্গে । একটি নামী বাংলা চ্যালেনের সঞ্চালক সব্যসাচী। বিয়ের পর সব্য়সাচী-সুস্মিতার প্রথম নববর্ষ আসন্ন। কীভাবে তাঁরা সেলিব্রেট করবেন এই বিশেষ দিনটিকে? সুস্মিতার সঙ্গে নববর্ষ সেলিব্রেশনের আড্ডায় পাওয়া গেল তাঁর স্বামী সব্যসাচীকেও। উঠে এল নববর্ষের প্ল্য়ান থেকে তাঁদের প্রেমের শুরুর দিকের নানা কাহিনি। ওয়ান ইন্ডিয়ার সঙ্গে তাঁদের এই বিশেষ সাক্ষাৎকারটি দেখে নেওয়া যাক।

বিয়ের পর প্রথম নববর্ষ , কী ভাবছ কেমন ভাবে কাটাবে?
সুস্মিতা: আমাদের হানিমুনটাই এখনও হয়নি (হেসে), সেখানে নববর্ষের প্ল্যান স্বপ্নের ব্যাপার! তবে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে সেদিনটা নিমন্ত্রণ রয়েছে। দেখা যাক!
সব্যসাচী:আমার সেদিন ছুটি নেই!

অন্যান্য বছরের নববর্ষ আর এবছরের নববর্ষের মধ্যে কোনও ফারাক বুঝতে পারছ?
সুস্মিতা:অনেকটাই আলাদা। তবে এখন আমি প্রেমে আছি! (হাসতে হাসতে) বুঝতেই পারছ আগে ও আমার প্রেমিক ছিল, এখন স্বামী, .. সবে শুরু তো তাই প্রচুর প্রেমে আছি ! আর আমার কাছে এবছরের পয়লা বৈশাখটা প্রেমকে নতুন করে উদযাপন করার আরেকটা দিন বলতে পার !

বিয়ের আগে যখন প্রেম করতে তখন তোমাদের কাছে কেমন ছিল নববর্ষ ?
সুস্মিতা:আমাদের প্রেমের এক বছরের মাথাতেই বিয়ে হয়েছিল বলে, আমরা প্রেমিক জুটি হিসাবে ১ টা বছরই সময় পেয়েছিলাম। আগের বছরে কেনাকাটা কেরছিলাম প্রচুর, তবে তারই মধ্যে একটা বিশেষ জায়গায় আমার গিয়েছিলাম ঘুরতে।..

বিয়ের আগের নববর্ষ পালনের নিয়ে সব্য়সাচী যা বললেন
সব্যসাচী :(সুস্মিতাকে থামিয়েই প্রায়) সোনারপুর থেকে পিয়ালী যেতে একটি গ্রাম পড়ে , সেখানে আমরা গিয়েছিলাম গত নববর্ষে। বলে রাখি, আমাদের যখন প্রথম দেখা হয়, তখন ওই গ্রামেই হয়। সেখানে সুস্মিতা দুটো মাটির পুতুল বানিয়েছিল,. তো সেই স্মৃতিটাকে উস্কে নিতে গত বছর নববর্ষে আমরা সেখানে গিয়েছিলাম আবার।

নববর্ষের স্পেশ্যাল খাওয়া দাওয়া নিয়ে কী প্ল্যান রয়েছে?
সুস্মিতা:আমাদের বিয়েটার সূত্রপাতটাই আমার রান্নাকে কেন্দ্র করে। 'কী করে তোকে বলব' সিরিয়ালে তখন আমি আর সব্যসাচীর ভাই সায়ক একসঙ্গে অভিনয় করতাম। আর সেই সময়ে আমি প্রায়ই বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতাম। তা সেই রান্না সায়ক যেমন খেতে ভালোবাসত, তেমনই একবার খেয়েছিল সব্যসাচীও। ব্যাস! বাকীটা...(লাজুকভাবে হেসে ফেলে)। তাই নববর্ষে আমাদের বাড়িতে এবার স্প্যাশাল রান্না তো কিছু করবই!

কোন পদ রান্না করে সারপ্রাইজ দিতে চাইছ সব্যসাচীকে?
সুস্মিতা: ভেবে তো রেখেছি মাছের কোনও পদ। দেখা যাক। তবে এটা বলতে পারি সব্যসাচীর পরিবারে সকলেই আমার রান্নার খুব ফ্যান! সব্যসাচী আর ওর ভাই দুজনেই আমার হাতের রান্না বেশ পছন্দ করে , তো রান্না তো করতেই হবে কিছু!

তোমরা দু'জনেই সংস্কৃতি মনস্ক মানুষ, নববর্ষকে উদযাপন ঘিরে কোনও বিশেষ ভাবনা ঘুরপাক খায় ?
সুস্মিতা: ওই দিনটাই আলাদা করে উদযাপন কিছু করতে হয় না, ওই দিনটা ইটস সেলফ একটা সেলিব্রেশন।
সব্যসাচী: নববর্ষ এমন হয়ে গিয়েছে, যে আলাদা করে ভাবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দিনটা আসা মানেই উৎসবের মেজাজ। নতুনত্বের ভাবনা গোটা দিনটা জুড়ে থাকে, তাই আলাদা করে উদযাপনের কোনও ব্যাপার সেভাবে থাকে না। রান্না বান্না, আড্ডা তো থাকেই। তার সঙ্গে সাকলে উঠে রবীন্দ্র সঙ্গীতের আবহ টাই বলে দেয় দিনটা পয়লা বৈশাখ। জানান দেয় যে ২৫ বৈশাখ আসছে।
(এই ছবিটির বিশেষ সৌজন্য:সুকান্ত কুণ্ডু)

নববর্ষ ঘিরে তোমাদের বিশেষ কোনও ঘটনা?
সুস্মিতা : যদি ছোট থেকে বল তা হলে বলতে পারি, নববর্ষ ঘিরে একটা বিশাল নস্টালজিয়া কাজ করে। আমাদের বাড়িতে ছোটবেলায় হলুদ-নিমপাতা বাটা লাগানোর মতো কিছু নিয়ম পালন করতে হত। সেটা নববর্ষের মেজাজকে আরও বেশি চাঙ্গা করে দিত।
সব্যসাচী: ছোটবেলায় চৈত্র সেল ঘিরে দোকানদারের চিৎকার.. মায়ের জমানো টাকা থেকে একটা প্যান্ট একটা জামা কেনা..নতুন জামার গন্ধ এগুলো অসাধারণ ছিল। সবচেয়ে বড় কথা ক্যালেন্ডারের সঙ্গে যখন মিষ্টির প্যাকেট আসত, তখেন সেটা খুলে দেখা.. রসনা খাওয়া এগুলোর বিষয়ই আলাদা ছিল।

আগামী দিনের প্রজেক্ট বা বেড়ানোর প্ল্যান নিয়ে যদি কিছু বল?
সুস্মিতা: আমার একটা নতুন সিরিয়াল আসছে জি বাংলাতে, নাম 'কৃষ্ণকলি'। আর এমনিতে আমাদের মধুপুর বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। আপাতত কাজের ব্যস্ততায় বড় ছুটি না পাওয়ার জন্য আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না।












Click it and Unblock the Notifications