সিরিয়াল-জট নিয়ে মুখ খুললেন স্ক্রিনের 'রাসমণি'-'শ্যামা'-'মহুল'রা

বেশ কিছুদিন ধরেই বাংলা টেলিভিশন সিরিয়ালের কলাকুশলীদের আন্দোলনের জেরে জটিল পরিস্থিতি হয়ে রয়েছে টালিগঞ্জে। সোমবারের অচলাবস্থার পর এবার মঙ্গলবারেও একই পরিস্থিতি। বন্ধ রয়েছে একাধিক সিরিয়ালের শ্যুটিং।

বেশ কিছুদিন ধরেই বাংলা টেলিভিশন সিরিয়ালের কলাকুশলীদের আন্দোলনের জেরে জটিল পরিস্থিতি হয়ে রয়েছে টালিগঞ্জে। রবিবার প্রযোজক ও আর্টিস্ট ফোরামের বৈঠকে সমাধান সূত্র না বেরোনোয় পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। সোমবারের অচলাবস্থার পর এবার মঙ্গলবারেও একই পরিস্থিতি। বন্ধ রয়েছে একাধিক সিরিয়ালের শ্যুটিং। এমন এক পরিস্থিতিতে শিল্পীরাও বেশ চিন্তায় পড়েছেন। বাংলা টেলিভশন সিরিয়ালের নামী অভিনেত্রী দিতিপ্রিয়া, তিয়াস, ঐন্দ্রিলারা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত।

দিতিপ্রিয়া রায়

দিতিপ্রিয়া রায়

'করুণাময়ী রানি রাসমণি' ধারাাবহিকের অভিনেত্রী দিতিপ্রিয়া এদিন জানান, গত শনিবার থেকে বন্ধ রয়েছে তাঁদের শ্যুটিং। তিন দিন ধরে শ্যুটিং বন্ধ থাকার পর থেকে রীতিমত চিন্তায় রয়েছেন তিনি। দিতিপ্রিয়া এক বাংলা দৈনিককে জানান সিরিয়ালের শ্যুটিং এর ব্যাঙ্কিং খুব একটা বেশি থাকে না। ফলে ধর্মঘটের জেরে শ্যুটিং বন্ধ হওয়াতে মুশকিল যে হবেই তা বলাই বাহুল্য। তিনি জানান সমস্যা যাতে খুব তাড়াতাড়ি কাটে , তার দিকে তাকিয়ে রয়েছেন দিতিপ্রিয়া।

তিয়াস রায়

তিয়াস রায়

'কৃষ্ণকলি' ধারাবাহিকের শ্যামার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী তিয়াস রায়। এই ধরাবহিকের হাত ধরে শুরু হয়েছে তাঁর অভিনয়। আগে এমন পরিস্থিতি দেখেননি বলে এক প্রথম সারির বাংলা দৈনিককে জানিয়েছেন তিয়াস। তিয়াস জানানা, আর্টিস্ট ফোরামের দাবির সঙ্গে তিনি সহমত। তাঁর আশঙ্কা, এই শ্যুটিং বন্ধ থাকার জন্য যে 'কৃষ্ণকলি'র টিআরপিতে প্রভাব পড়তে পারে। আর তা নিয়েই চিন্তিত এই অভিনেত্রী।

ঐন্দ্রিলা সেন

ঐন্দ্রিলা সেন

'ফাগুন বউ' ধারাবাহিকের মহুল ঐন্দ্রিলাও একই রকম চিন্তিত এই ধর্মঘট ঘিরে। তাঁর অভিনীত সিরিয়ালের ব্যাঙ্কিং নিয়েও চিন্তিত মহুল। আপাতত সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখানো হচ্ছে চ্য়ানেলে।

মধুমিতা চক্রবর্তী

মধুমিতা চক্রবর্তী

'কুসুম দোলা' সিরিয়ালের মধুমিতা চক্রবর্তী বলছেন সম্ভবত এসপ্তাহেই শেষ হবে তাঁর অবিনীত সিরিয়ালটি। সিরিয়ালের ব্য়াঙ্কিং রয়েছে কী না জানা নেই তাঁর। তবে যে কারণ নিয়ে আর্টিস্ট ফোরামের ধর্মঘট , সেই পারিশ্রমিকের ইস্যুটিতে সমর্থন করেন তিনি। তবে তাড়াতাড়ি যাতে এই জাট কাটে, সেদিক তাকিয়ে মধুমিতা। একউ রকমভাবে মধুমিতার মতো জট কাটার আশায় রয়েছেন 'শুভ দৃষ্টি' ধারাবাহিকের অভিনেতা গৌরব রায় চৌধুরীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+