স্বস্তিকাকে না পেয়ে কার দিকে ঝুঁকছেন 'কী করে বলব তোমায়'-য়ের কর্ণ? ফাঁস করলেন অদ্রিজা
স্বস্তিকাকে না পেয়ে কার দিকে ঝুঁকছেন 'কী করে বলব তোমায়'-য়ের কর্ণ? ফাঁস করলেন অদ্রিজা
স্বস্তিকা না অদ্রিজা কার সঙ্গে প্রেম করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় তারকা ক্রুশল আহুজা। এই নিয়ে জোর জল্পনা চলছে টেলি পাড়ায়। যদিও কয়েক মাস আগেই স্বস্তিকা তাঁর প্রেমের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। শোভনই যে তাঁর প্রেম সেটা স্পষ্ট করে দিয়েছিলেন স্বস্তিকা। তার পর থেকে আবার অদ্রিজার সঙ্গে ক্রুশলের সম্পর্ক নিজে জল্পনা শুরু হয়। অবশেষে আসল সত্যিটা ফাঁস করেছেন অভিনেত্রী।

জনপ্রিয় ক্রুশল
বাংলা টেলিভিশনের দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন অল্প দিনের মধ্যেই। ক্রুশলের লুক নিয়েই বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ক্রুশল-স্বস্তিকার জুটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কী করে বলব তোমায়ের কর্ণ-রাধিকার জুটি বাংলা টেলি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় জুটি হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে স্বস্তিকার সঙ্গে ক্রুনালের ঘনিষ্ঠতা নিজে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। যদিও পরে স্বস্তিকা সব জল্পনায় জল ঢেলে জানিয়েছিলেন তিনি শোভনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। শোভনের সঙ্গ একসঙ্গে ছবি পোস্টও করেছিলেন স্বস্তিকা।

অদ্রিজার সঙ্গে সম্পর্ক
স্বস্তিকা জল্পনার অবসান ঘটালে টলিউডের আরেক অভিনেত্রী অদ্রিজার সঙ্গে ক্রুনালের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ক্রুশল আর স্বস্তিকা যদিও একসঙ্গে কাজ করেননি। তবে দুজনেই একাধিক টেলিসিরায়ালে কাজ করেছেন। সম্প্রতি ক্রুশলের সঙ্গে অদ্রিজার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা নিজে একাধিক খবর প্রকাশ্যে আসতে শুরু করে। একাধিক জায়গায় নাকি তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকী গোয়াতেও অদ্রিজাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্রুশল। যদি নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা।

অদ্রিজার সঙ্গে সম্পর্কে ভাঙন
সম্প্রতি শোনা যাচ্ছিল অদ্রিজার সঙ্গে নাকি সম্পর্কে ভাঙন ধরেছে ক্রুশলেন। অদ্রিজার জন্মদিনের দিন দেখা যায়নি তাঁেক। এমনকী অদ্রিজাকে নাকি ক্রুশল জন্মদিনের শুভেচ্ছাও জানাননি। তারপরেই তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা শুরু হয়। যদিও এই নিয়ে মুখ খোলেননি তারকা জুটি। ক্রুশল তো কোনও কথাই প্রকাশ্যে বলেননি তবে সম্পর্ক নিয়ে জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছেন অদ্রিজা।

অদ্রিজার দাবি
অদ্রিজা ক্রুশলের সঙ্গে বিশেষ সম্পর্ক নিয়ে কোনও কথাও বলেনি। ক্রুশল তাঁর ভাল বন্ধু নিয়ে বলে এড়িয়ে গিয়েছেন বিষয়টি। অদ্রিজা দাবি করেছেন তাঁর জন্মদিনেও ক্রিশল শুভেচ্ছা জানিয়েছেন। কাজেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে সত্যিই কী ক্রুশলের সঙ্গে অদ্রিজার সম্পর্কের ভাঙন কি নিশ্চিত।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications