বিয়ে হতে না হতেই বিচ্ছেদের গুঞ্জন, টলিপাড়ায় আলাদা হচ্ছেন দুই তারকা
অনুষ্ঠান করে বিয়ের আগেই বিচ্ছেদের সুর। বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল টলিপাড়ায় বিচ্ছেদের পথে হাঁটছেন দুই তারকা। ইপ্সিতা এবং অর্ণব। বাংলা টেলিভিশনের তারকা জুটি তারা। সিরিয়ালের সেটেই প্রেম। আর প্রেম থেকেই বিয়ে।
দুবছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে বিয়ে করেছিলেন তাঁরা। বেশ কয়েকটি সিরিয়ালে একসঙ্গে অভনয়ও করেছেন।য জল থৈ থৈ ভালবাসা সিরিয়ালেও একসঙ্গে কাজ করছেন তাঁরা। সেই সেট থেকেই কানা ঘুসো শোনা যাচ্ছিল নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।


শেষ পর্যন্ত জল্পনা সত্যি বলেই জানা গিয়েছে। অর্ণব আর ইপ্সিতা নাকি ইতিমধ্যেই ডিভোর্স ফাইল করে ফেলেছেন। এক মাসের মধ্যেই নাকি ডিভোর্স হয়ে যাবে। তবে বিচ্ছেদের গুঞ্জন আগেও একবার শোনা গিয়েছিল। কিন্তু তারপরে আবার মিটমাট করে তারা একসঙ্গে হয়েছিলেন। কিন্তু শেষ চেষ্টাতেও কাজ হল না। শেষ পর্যন্ত নিজেদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তাঁরা।
আলো ছায়া সিরিয়ালের সেটেই অর্ণব-ইপ্সিতার কাছাকাছি আসা। সেখান থেকেই ২০২২ সালে আইনি বিয়ে সারেন তাঁরা। দুই পরিবারের পক্ষ থেকেও তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। গত বছর অর্ণবের জন্মদিন বড় করে সেলিব্রেট করেছিলেন ইপ্সিতা। বিজন বাড়িতে বেড়াতে গিয়ে নিজেদের সম্পর্ককে আরেকটা সুযোগ দেওয়ার চেষ্টাও করেছিলেন তাঁরা। কিন্তু তারপরেও হল না। শেষ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে তাঁদের পথ।
চলতি বছরের শুরু থেকেই একাধিক ভাঙা গড়ার সাক্ষী থেকেছে টলিপাড়া। অনুপম রায় তৃতীয় বিয়ে। পরম-পিয়ার নতুন জীবন শুরু করা। কাঞ্চন-পিঙ্কির সম্পর্কের ইতি থেকে কাঞ্চন শ্রীময়ীর নতুন জীবন শুরু আবার আদৃত-কৌসাম্বির ভালবাসার পরিণতিও হয়েছে চলতি বছরেই। তার মধ্যে এই ভাঙনের খবর শোনা গিয়েছে।












Click it and Unblock the Notifications