ফুটসলে কলকাতা ফ্রাঞ্চাইজির মালিক জিৎ

মুম্বই, ৬ জুলাই : আইপিএল-এ কলকাতার দলের মালিকানা বলিউডের সুপারস্টার শাহরুখ খানের হাতে। আর বিশ্বের প্রথম মাল্টি-ন্যাশন ফুটসল লিগে কলকাতা দলের মালিকানা এবার বাংলার সুপারস্টার জিতের হাতে। চেন্নাই সিটি এফসি-র পরেই কলকাতার ফ্রাঞ্চাইজি নিয়ে দীর্ঘকালীন চুক্তি স্বাক্ষর করল জিতের প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট।

কত টাকার বিনিময়ে কলকাতার দল কেনা হয়েছে সে বিষয়ে কোনও তথ্যা পাওয়া না গেলেও ফুটসল প্রিমিয়ারের দ্বিতীয় ফ্রাঞ্চাইজি দলটিই নিয়েছে বাংলা।

Bengali Superstar Jeet Acquires Kolkata Team of PFL

গ্রাসরুট এন্টারটেনমেন্টের অধিকর্তা জিৎ জানিয়েছেন, "কলকাতায় ফুটবল নিয়ে যে উন্মাদনা দেখা যায় তার তুলনা হয় না। বংশপরম্পরায় এই খেলার প্রতি ভালবাসা এক প্রজন্ম থেকে আর প্রজন্মে ছড়িয়ে পড়ছে যেন। ফুটসল ফুটবলেরই ক্ষুদ্র সংস্করণ। তরুণ প্রজন্মের খেলোয়াড়রা তাদের স্কিল ও ট্যালেন্ট দেখানোর সুযোগ পাবে৷ফুটবলারদের দীর্ঘমেয়াদি উন্নয়নের রাস্তা ফুটসল৷ফলে এরকম একটা টুর্নামেন্টে দল কিনতে পেরে দারুণ গর্বিত৷।"

ফুটসলের প্রথম সিজনে সব দলগুলিরই নামকরণ একইভাবে হয়েছে। দ্বিতীয় সিজন থেকে ফ্রাঞ্চাইজির মালিকরা দলের ব্র্যান্ডিং পছন্দমতো করতে পারবে। ১৫ জুলাই থেকে শুরু হবে এই ফুটসল প্রিমিয়ার লিগ, চলবে ২৪ জুলাই পর্যন্ত। সোনি সিক্স, সোনি ইএসপিএন, সোনি আট-এ লাইভ খেলা দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+