আবার বিয়ে করছেন প্রসেনজিৎ! পাত্রীর নাম জানলে চমকে যাবেন
আবার বিয়ে করছেন প্রসেনজিৎ! পাত্রীর নাম জানলে চমকে যাবেন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামের সঙ্গে একটাই কথা মিলে যায় আর তা হল বাংলা সিনেমা জগতের অন্যতম পিলার। কারণ যে সময় বাংলা সিনেমায় দর্শক প্রায় শূন্য অবস্থায় ছিল এবং তস্য খারাপ অবস্থা হয়েছিল সিনেমা হল গুলির, ঠিক সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাঁধে ভর রেখেই অনেকাংশে এগিয়ে গিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু প্রসেনজিতের কাজের সঙ্গে বরাবরই শিরোনামে থেকেছে তাঁর জীবন আর সম্পর্ক। মাত্র কয়েকদিনের মধ্যেই দেবশ্রীর সঙ্গে ঘর ভেঙ্গে যায় তাঁর। এরপর ফের বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্কও টেকেনি দীর্ঘদিন। তৃতীয়বার অভিনেত্রী অর্পিতার সঙ্গে বিয়ে করেন তিনি। আর এতদিন ছেলে ও স্ত্রীকে নিয়ে দিব্যি তো সুখেই ছিলেন তিনি। কিন্তু আচমকা আবার এমনকি হল যে যার জন্য অর্পিতাকে ছেড়ে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি!
প্রেম দিবসে প্রেমের ঘোষণা
প্রেম দিবসের দিন বড়োসড় ঘোষণা করলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্রী আর কেউ নন, তিনি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুনেই অবাক হলেন তো! হ্যাঁ ঠিকই শুনেছেন। প্রেম দিবসের দিনেই সকলকে অবাক করে নিজেদের বিয়ের নিমন্ত্রণপত্র পাঠালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতার করা নিমন্ত্রণপত্রটিও অভিনব। একটি ভিডিওর মাধ্যমে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তিনি। নিমন্ত্রণপত্রে পরিষ্কার লেখা রয়েছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।

প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা
একটা সময় ছিল যখন প্রসেনজিৎ ও ঋতুপর্ণার সিনেমা দেখার জন্য মানুষ সিনেমা হলে ছুটে গিয়েছেন। সেই পর্দার জুটি এবার বাস্তবেও জুটি বাঁধতে চলেছেন? উঠছে প্রশ্ন। বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এই ধরনের নিমন্ত্রণ পেয়ে রীতিমতো অবাক ভক্তরাও। এবার আসুন দেখে নেই বিষয়টি কী

প্রাক্তন এখন বর্তমান
দীর্ঘদিন পর্দা কাঁপানো পর একসঙ্গে দুজনকে পর্দায় দেখা যায়নি। ৬ বছর আগে প্রাক্তন সিনেমার মধ্য দিয়ে ঘটে এই জুটির। তারপর ফের জুটি বাঁধতে চলেছেন একসময়কার বাংলা সিনেমার পর্দা কাঁপানো জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। সম্রাট শর্মার আগামী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে।

এক ফ্রেমে আবার
আদ্যোপান্ত একটি মজার ছবি প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। এর থেকে বেশি কিছু এখনো খোলসা কেউই করেননি দুজনেই। তবে এই ছবি নিয়ে যে এখন থেকেই উত্তেজনায় ফুটছেন আপামর দর্শকরা তা বলার অপেক্ষা রাখেনা।
ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications