যশ-মিমিতে 'ফিদা' দর্শক! প্রমাণ দিল 'চিনতে পারলি না' গানটির ভিডিও
যশ-মিমি জুটির 'টোটাল দাদাগিরি' ছবি অনেকদিন আগেই মুক্তি পেয়েছে। জানুয়ারির শুরুর দিকে এই বাংলা ছবির প্রেম কাহিনি মনে ধরেছিল দর্শকদের। ছবির গানও বেশ হিট হয়েছিল।
যশ-মিমি জুটির 'টোটাল দাদাগিরি' ছবি অনেকদিন আগেই মুক্তি পেয়েছে। জানুয়ারির শুরুর দিকে এই বাংলা ছবির প্রেম কাহিনি মনে ধরেছিল দর্শকদের। ছবির গানও বেশ হিট হয়েছিল। প্রথম মুক্তি পেয়েছিল এছবির গান ' চিনতে পারলি না '। এবার এই গানের জনপ্রিয়তা ছুঁয়ে ফেলল ৫০ লাখ হৃদয়কে!

ভেঙ্কটেশ ফিল্মসের ছবি 'টোটাল দাদাগিরি'-র গান 'চিনতে পারলিনা' । এ গানটিতে সুর এবং কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গোপাধ্যায়। গানের ভিডিও জুড়ে রোম্যান্টিকতার ছোঁয়া রয়েছে। নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে প্রক-তির নির্জনে প্রেমে গা ভাসাতে। আর গোটা ঘটনায় সুন্দর মানিয়েছে গানের সুর। আর সেই গানের ভিডিও নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। গানটি ইতিমধ্যেই ৫০ লাখ দর্শকের কাছে পৌঁছে গিয়েছে। আর এই নতুন রেকর্ড গড়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ভেঙ্কটেশ ফিল্মস।
#ChinteParliNa from #TotalDadagiri has won 5 Million+ hearts on @YouTubeIndia !
— SVFMusic (@SVFMusic) May 28, 2018
We cannot thank you enough!
On that note,let's listen to the track once more : https://t.co/QV2G0NDWa1 .@Yash_Dasgupta @mimichakraborty @jeetmusic @Pathikrit91 @SVFsocial pic.twitter.com/wEGZMjbMcj
উল্লেখ্য, সামনেই ইদ। আর ইদে আসতে চলেছে যশের পরবর্তী ছবি 'ফিদা'। ছবিতে যশকে দেখা যাবে ঈশান মুখোপাধ্যায় নামের একটি চরিত্রে। অ্যাংরি ইয়ং ম্যান ঈশানের কলেজে দেখা হয় একটি মেয়ের সঙ্গে। যে মেয়েটি খুবই শান্ত, কার্যত ঈশানের স্বভাবের পুরো উল্টো। এরপর সেই মেয়েটির মেয়ে ঈশান পড়ে কী না , তা জানতে যেতে হবে প্রেক্ষাগৃহে। এদিকে, 'ফিদা' মুক্তির আগে যশের 'টোটাল দাদাগিরি' ছবির গানের সাফল্য় নিঃসন্দেহে যশের ভক্তদের ওপর প্রভাব ফেলতে চলেছে।












Click it and Unblock the Notifications